=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জুলাই থেকেই ২২% DA ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার? ভাইরাল বিজ্ঞপ্তি

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ (Dearness Allowance) নিয়ে উৎকণ্ঠা নতুন কিছু নয়। কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় রাজ্যের ডিএ-র ফারাক ৪০ শতাংশের বেশি। আর এ নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারী সংগঠনগুলি। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পরেই একটি বিজ্ঞপ্তি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, আগামী জুলাই মাস থেকেই নাকি রাজ্য সরকারি কর্মচারীদের (Employee) ২২ শতাংশ হারে ডিএ দেওয়া হবে! আদৌ কি তাই?

ভাইরাল ডিএ নিয়ে বিজ্ঞপ্তি

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি দুটি বিজ্ঞপ্তি ভাইরাল হচ্ছে। একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, আগামী ১ জুলাই থেকেই রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের এবং পেনশনভোগীদের জন্য ২২ শতাংশ করে ডিএ দেওয়া হবে। এমনকি সেই বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, এবং সেখানে মুখ্য সচিব মনোজ আগরওয়ালের স্বাক্ষর রয়েছে। তবে পাশাপাশি আরও একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, “আমার নজর এসেছে, আমার নামে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসাহের সঙ্গে ডিএ বৃদ্ধির বিভিন্ন আদেশ প্রচার হচ্ছে। সবার উদারতার আন্তরিকভাবে প্রশংসা করলেও দুঃখের সঙ্গে জানাচ্ছি, এতো বিপুল পরিমাণ ডিএ বৃদ্ধি করার মতো ক্ষমতা আমার নেই। অতএব সকল কর্মচারী এবং পেনশনভোগীদের অনুরোধ করা হচ্ছে যে আমার নাম এবং স্বাক্ষর যুক্ত কোনও ভাইরাল আদেশ বিশ্বাস করবেন না। যে কোনও আনুষ্ঠানিক ঘোষণার জন্য অনুগ্রহ করে ২২/৬/২৬ তারিখ রাজ্য বাজেটের জন্য অপেক্ষা করুন। ততদিন পর্যন্ত অনুগ্রহ করে আমার সুনাম এবং স্বাক্ষর অক্ষুন্ন রাখতে দিন।” বড় কথা, এই বিজ্ঞপ্তিও রাজ্যের মুখ্য সচিবের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, এবং সেখানেও মনোজ আগরওয়ালের স্বাক্ষর রয়েছে।

তবে মোদ্দা কথা এই যে, এই দুটি বিজ্ঞপ্তিই সম্পূর্ণ ফেক। রাজ্যের মুখ্য সচিবের তরফ থেকে ডিএ বৃদ্ধি সংক্রান্ত কোনও রকম নির্দেশিকা জারি করা হয়নি। এমনকি সেই নির্দেশিকার ফ্যাক্ট চেক করেও রাজ্যের মুখ্য সচিব কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। আদৌ ডিএ বাড়ানো হবে কিনা বা নতুন কোনও সুখবর আসবে কিনা তার জন্য আগামী ২২ জুন বাজেটের দিকেই নজর রাখতে হবে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের।

আরও পড়ুন: তারকেশ্বর আসছেন মোদী! যুদ্ধজাহাজের উদ্বোধন থেকে যোগদিবস, দেখুন দু’দিনের কর্মসূচি

অনুমান করা হচ্ছে, বাজেটের দিনই হয়তো সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর দিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশনের অনুমোদন দিয়েছেন তিনি, এবং সেই কমিশন কবে থেকে কার্যকর হবে তা হয়তো বাজেটের দিনই প্রকাশ পাবে। পাশাপাশি ডিএ বৃদ্ধি নিয়েও বড়সড় কোনও ঘোষণা করা হতে পারে বলে অধীর আগ্রহে বসে রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।

Leave a Comment