=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঝটকা মাংসের দোকান খুললে মিলবে ১০ হাজার টাকা, ঘোষণা বীজপুরের বিজেপি বিধায়কের

অনন্যা সরকার, উত্তর ২৪ পরগনা: বীজপুর অঞ্চলের ব্যবসায়ীদের জন্য বিশেষ বার্তা দিলেন ওই এলাকার বিধায়ক সুদীপ্ত দাস (Sudipta Das)। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় জানান, খাদ্যরসিক হিন্দু ধর্মাবলম্বী মানুষের দীর্ঘদিনের চাহিদা থাকলেও, ওই এলাকায় একটিও ঝটকা মাংসের (Jhatka Meat) দোকান নেই। তাই সমগ্র বীজপুর জুড়ে ঝটকা মাংসের দোকান চালু করার জন্য ব্যবসায়ীদের উৎসাহিত করেছেন তিনি। শুধু তাই নয় যারা এই উদ্যোগে এগিয়ে আসবেন তাদের আর্থিক সাহায্য করবেন বলেও জানিয়েছেন বিধায়ক। 

ঝটকা মাংসের দোকান খোলার জন্য বিধায়কের আর্থিক সাহায্য 

বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস জানান, তার বিধানসভা এলাকায় বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। তার মধ্যে মুসলিম ব্যবসায়ীরা নিজের ধর্মের মানুষদের জন্য হালাল পদ্ধতিতে কাটা মাংস বিক্রি করেন। কিন্তু ধর্মাবলম্বী মানুষ যারা ঝটকা মাংস খেতে চান, তাঁদের জন্য আলাদা করে কোনো দোকান এলাকাতে নেই। অনেকেই তার কাছে এর জন্য দাবি জানিয়েছেন। সুদীপ্ত দাসের কথায়, প্রত্যেকের নিজেদের ধর্ম পালন করার অধিকার আছে। যে মানুষ যে পদ্ধতিতে কাটা মাংস খেতে চান, সেই পদ্ধতিতেই খাবেন। সেটা তাঁর ব্যক্তিগত পছন্দ।

বিধায়ক জানান, দুই সম্প্রদায়ের মানুষকেই সমানভাবে সম্মান দিতে চান তিনি। বেশিরভাগ খাসির মাংসের দোকানেই হালাল পদ্ধতিতে মাংস কাটা হয়। কিন্তু তার পাশাপাশি ঝটকা মাংসেরও দোকান হওয়া উচিত। কেননা যে হিন্দুরা ঝটকা মাংস ছাড়া খেতে চান না, তাদের জন্যও বিকল্প থাকা দরকার। 

সেই কারণে তিনি প্রস্তাব রেখেছেন, যে সকল নতুন ও বর্তমান ব্যবসায়ীরা ঝটকা মাংসের দোকান চালু করতে আগ্রহী হবেন, তাঁদের প্রত্যেককে তিনি তার ব্যক্তিগত উপার্জন থেকে ১০,০০০ টাকা সম্মানসূচক আর্থিক সহযোগিতা প্রদান করবেন। বক্তব্যের শেষে তিনি আবারও জানান, এক্ষেত্রে তাঁর একটাই উদ্দেশ্য যারা ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতি মেনে ঝটকা মাংস খেতে চান, তাদের জন্য তা উপলব্ধ করা। 

Leave a Comment