=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টাকার দাবিদার তিনিই প্রমাণ দিতে বোনের কঙ্কাল নিয়ে ব্যাঙ্কে ভাই, অমানবিক ঘটনা ওড়িশায়

প্রীতি পোদ্দার, কলকাতা: ভরদুপুরে অবাক কাণ্ড! নিজের বোনের কঙ্কালকে দু’হাত ধরে আঁকড়ে ধরে ব্যাংকে নিয়ে যাচ্ছে দাদা! উদ্দেশ্য ব্যাংকের জমানো টাকা তোলা। এমন হৃদয়বিদারক অবাক দৃশ্য দেখে আঁতকে উঠলেন এলাকাবাসী। চাঞ্চল্যকর ঘটনাটি ওড়িশার (Odisha) কেঁওঝড় জেলার। পাশাপাশি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। তুমুল ভাইরাল সেই ভিডিও (Viral Video)।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ সোমবার, ওড়িশার কেঁওঝড় জেলায় ঘটে গেল এক ভয়ংকর ঘটনা। দেখা গেল, সেখানকার গ্রামীণ ব্যাংকের মাল্লিপাসি শাখায় টাকা তোলার জন্য বছর ৫০-এর এক ব্যক্তি জিতু মুন্ডা তাঁর মৃত বোন কালরা মুন্ডার কঙ্কাল নিয়ে গেলেন। ব্যাংকের সামনে এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান স্থানীয় বাসিন্দারা। খবর ছড়িয়ে পড়তেই সেখানে ভিড় জমে যায়। আসলে কাকরা মুণ্ডা মাস দুয়েক আগে মারা গিয়েছিলেন। এমনকি কাকরার স্বামী ও একমাত্র সন্তান আগেই মারা গিয়েছিলেন। ফলে জিতুই ছিলেন তাঁর একমাত্র নিজের লোক। এদিকে কাকরার অ্যাকাউন্টে ১৯,৩০০ টাকা জমা ছিল। কিন্তু ওই টাকা তোলার জন্য জিতু ব্যাংকে গেলেও তাঁকে খালি হাতে ফিরতে হয়।

আইনি কাগজপত্র না থাকায় এই সিদ্ধান্ত

অভিযোগ, গ্রামীণ ব্যাংকের মালিপোসি শাখার কর্তৃপক্ষ জিতু মুন্ডাকে টাকা তুলতে গেলে জানিয়েছিলেন যে খোদ আমানতকারীকে উপস্থিত থাকতে হবে, নয়তো উপযুক্ত আইনি উত্তরাধিকার শংসাপত্র দেখাতে হবে। কিন্তু দরিদ্র জিতুর কাছে বোনের মৃত্যুর শংসাপত্র বা আইনি কাগজপত্র কিছুই ছিল না। শেষে ওই টাকা তোলার জন্য চূড়ান্ত হতাশায় নিলেন এক মর্মান্তিক সিদ্ধান্ত। গ্রামের শ্মশান থেকে বোনের কঙ্কাল খুঁড়ে বের করে একটি কাপড়ে জড়িয়ে কাঁধে তুলে নিয়ে ব্যাংকের দিকে যান। তাঁর ধারণা ছিল, বোনের দেহের অবশিষ্টাংশ দেখালে ব্যাঙ্ক ম্যানেজার টাকাটা দিয়ে দেবেন। আর তাতেই হইচই পড়ে গেল ব্যাংকে।

আরও পড়ুন: “হুমকিতে ভয় পাই না” অজয় পাল শর্মাকে পাল্টা চ্যালেঞ্জ জাহাঙ্গির খানের

ব্যাংকে কঙ্কাল নিয়ে ভাইয়ের এই করুণ দৃশ্য দেখে উপস্থিত স্থানীয়রা স্তব্ধ হয়ে পড়েন এবং ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে অমানবিকতার অভিযোগ তোলেন সকলে। তাদের অভিযোগ, নিয়ম রক্ষার নামে একজন দরিদ্র মানুষকে এভাবে হেনস্থা করা চরম অমানবিক। পরিস্থিতি যখন চরম আকার ধারণ করে তখন ব্যাংক সকলকে আশ্বাস দেন যে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে কথা বলে বিষয়টি যাচাই করে দ্রুত সমস্যার সমাধান করবে। এখন দেখার জিতু মুন্ডা তাঁর মৃত দিদির জমানো টাকা পান কিনা।

Leave a Comment