সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার নিয়মে বড় বদল আনল EPFO। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তাদের ৮ কোটি সক্রিয় গ্রাহকের জন্য প্রভিডেন্ট ফান্ডের নিয়মে একটি বড় পরিবর্তন এনেছে, যা তাঁদের ইন হ্যান্ড বেতনকে প্রভাবিত করতে পারে। নতুন নিয়ম প্রসঙ্গে ইপিএফও জানিয়েছে যে, এখন থেকে প্রতি মাসে ১,৮০০ টাকার পিএফ জমা দেওয়া সম্পূর্ণ ইচ্ছানুযায়ী হবে।
নিয়মে বড় বদল আনল EPFO
EPFO-র নতুন নিয়ম অনুযায়ী, বিধিবদ্ধ মজুরির সীমা যা বর্তমানে প্রতি মাসে ১৫,০০০ টাকা পর্যন্ত ১২% বিনিয়োগ বাধ্যতামূলক। এই সীমার অতিরিক্ত টাকা স্বেচ্ছামূলক বলে বিবেচিত হবে। বুধবার সরকারের জারি কড়া ‘কর্মচারী ভবিষ্য তহবিল প্রকল্প, ২০২৬’-এর বিধান অনুসারে, “একজন কর্মচারী বিধিবদ্ধ হারে অথবা বিধিবদ্ধ মজুরির সীমা অতিক্রমকারী মজুরির জন্য সেই সীমার উপরের যেকোনো হারে স্বেচ্ছায় অতিরিক্ত টাকা প্রদানের বিকল্প বেছে নিতে পারেন।”
যদিও এই নিয়মটি সবার জন্য লাগু হবে না। ধরুন যদি আপনার মূল বেতন প্রতি মাসে ১৫,০০০ টাকা বা তার বেশি হয়, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে সেই টাকার ১২%, অর্থাৎ প্রতি মাসে ১,৮০০ টাকা, পিএফ (PF) বিনিয়োগ হিসেবে দিতে হবে। নিয়মের এই নতুন পরিবর্তনটি খুব বেশি বেতনভোগীদের জন্য করা হয়েছে।
রইল সহজ উদাহরণ
উদাহরণস্বরূপ যদি বলি তাহলে ধরুণ কারও মূল বেতন ৫০,০০০ টাকা হয়, তাহলে আগের নিয়ম অনুযায়ী পিএফ-এর জন্য তার বেতনের ১২% (প্রায় ৬,০০০ টাকা) কেটে নেওয়া হতো। এখন, নতুন নিয়ম অনুযায়ী, আপনার মূল বেতন প্রতি মাসে ১ লক্ষ টাকা হলেও, কোম্পানি বাধ্যতামূলকভাবে প্রাথমিক ১৫,০০০ টাকার সীমা পর্যন্ত শুধুমাত্র ১,৮০০ টাকা করে কাটবে। নিয়োগকর্তাও সমপরিমাণ অর্থ প্রদান করবেন। অবসরকালীন সঞ্চয় হিসাবে অবশিষ্ট বেতন থেকে আরও পিএফ কাটা হবে কি না, তা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে।
টাকা তোলার নিয়মেও বদল
পিএফ-এর টাকা তোলার নিয়মেও বদল এনেছে সরকার। কর্মরত ব্যক্তিরা অসুস্থতা, শিক্ষা, বিবাহ এবং আবাসনের মতো প্রয়োজনে তাদের পিএফ অ্যাকাউন্ট থেকে যোগ্য ৭৫% পরিমাণের ১০০% পর্যন্ত ফান্ড তুলতে পারবেন। কেন্দ্রীয় সরকার ১৯৫২ সালের পুরোনো ব্যবস্থার পরিবর্তে সামাজিক সুরক্ষা আইনের অধীনে ২৯শে জুন থেকে দেশে একটি নতুন ইপিএফ প্রকল্প চালু করেছে।
আরও পড়ুনঃ গিগ ওয়ার্কারদের PF, ESI, দক্ষিণেশ্বর-কালীঘাট ট্রাম! বড় ঘোষণা পরিবহন মন্ত্রীর
কীভাবে পিএফ-এর টাকা তুলবেন?
- টাকা তোলার জন্য সদস্যকে প্রথমে ইপিএফও-র অফিসিয়াল ওয়েবসাইট https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-এ লগইন করতে হবে।
- ওয়েবসাইটটি খোলার পর, আপনাকে ডানদিকে আপনার UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা লিখতে হবে।
- এরপর আপনি একটি OTP পাবেন।
- এটি লিখে সাবমিট করুন।
- পরবর্তী পেজে ‘Online Services’ ট্যাবে ক্লিক করুন এবং ড্রপ-ডাউন তালিকা থেকে ফর্ম (ফর্ম-৩১, ১৯ এবং ১০সি) নির্বাচন করুন।
- এখানে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করিয়ে, তা যাচাই করে জমা দিতে হবে।
- পরবর্তী পেজে ফর্ম নং ৩১ নির্বাচন করুন।
- এরপর উইথড্রলের পরিমাণ, কারণ এবং আপনার ঠিকানার মতো বিবরণ পূরণ করুন।
- এরপর, এই বিবরণগুলি যাচাই করার পরে, আপনি ‘Get Aadhaar OTP’-তে ক্লিক করলেই আপনার দাবি জমা হয়ে যাবে।