বিক্রম ব্যানার্জী, কলকাতা: সূর্যকুমার যাদবকে সরিয়ে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছিল শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। তবে শুরুটা একেবারেই ভাল করতে পারেননি এই ভারতীয় তারকা। অধিনায়ক হিসেবে প্রথমেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডাহা ফেল করেন তিনি। তবে সেই ব্যর্থতা ইংল্যান্ডের মুখোমুখি হয়ে কাটিয়ে নিয়েছেন আইয়ার। গতকালের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের হয়ে ব্যাট করতে নেমে অর্ধশতরান করেন তিনি। আর সেই সূত্র ধরেই এবার বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন শ্রেয়স। কেড়ে নিলেন আসন! ইংল্যান্ডের মাটিতে প্রথম ভারতীয় হিসেবে গড়লেন বড় কীর্তি।
বিরাট কোহলিকে পিছনে ফেল আইয়ার
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হলেও গতকাল ইংল্যান্ডের মুখোমুখি হয়ে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। আর সেই আসরেই ব্যাট হাতে ঝড় তুললেন অধিনায়ক আইয়ার। একার হাতে 47 বলে 68 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। এদিন 6টি চার এবং একটি ছয়ে নিজের ইনিংস পুরো গুছিয়ে নিয়েছিলেন এই ভারতীয় তারকা।
ইংল্যান্ডের চেষ্টার লে স্ট্রিটের রিভারসাইড স্টেডিয়ামে ভারতীয় তারকার এই অর্ধশতরান মনে থাকবে দর্শকদের। কেননা, টি-টোয়েন্টির মঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে দাপুটে হাফ সেঞ্চুরি করে প্রথম ভারতীয় অধিনায়ক হয়ে উঠেছেন তিনি। এর আগে অধিনায়ক হিসেবে এই রেকর্ড ছিল বিরাট কোহলির দখলে। আসলে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে 68 রান করার সাথে সাথেই ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন আইয়ার। 2018 সালে এই ইংল্যান্ডের বিপক্ষেই অধিনায়ক হিসেবে 47 রান করেছিলেন কোহলি। এতদিন সেটাই ছিল ভারতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডে সর্বোচ্চ রান।
অবশ্যই পড়ুন: ২-০’য় পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে ৩ গোল, সেনেগালকে হারিয়ে রাউন্ড অফ ১৬’য় বেলজিয়াম
প্রসঙ্গত, গতকাল ইংল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করার পাশাপাশি তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের 5000 রান সম্পূর্ণ করেছিলেন আইয়ার। গতকাল এই মাইলফলক অর্জন করার জন্য আইয়ারের প্রয়োজন ছিল মাত্র 37 রানের। সেটা করে ফেলতেই নতুন করে ইতিহাস লিখলেন এই ভারতীয় তারকা।