=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন নতুন রহস্যময় অলরাউন্ডার, কে এই সারাংশ জৈন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লাল বলের ক্রিকেটে ফিরছে ভারত (Team India)। শ্রীলঙ্কার বিরুদ্ধে খুব শীঘ্রই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই সেই আসরের ভারতীয় দল ঘোষণা করেছে নির্বাচন কমিটি। 15 সদস্যের সেই স্কোয়াডে জায়গা পেয়েছেন দাপুটে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা থেকে শুরু করে ঋষভ পন্থরা। তবে যে প্লেয়ারের অন্তর্ভুক্তি সকলকে চমকে দিয়েছে তিনি হলেন অলরাউন্ডার সারাংশ জৈন (Saransh Jain)। অনেকেই এই নতুন প্লেয়ারকে নিয়ে যথেষ্ট রহস্যের মধ্যে রয়েছেন। প্রশ্ন উঠছে, কে এই সারাংশ জৈন?

টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়া কে এই সারাংশ জৈন?

শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পাওয়া সারাংশ জৈনের জন্ম 1993 সালের 31 মার্চ। মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন এই খেলোয়াড়। জানা গিয়েছে, একেবারে ছেলেবেলা থেকেই ক্রিকেটের প্রতি একটা আলাদা টান ছিল সারাংশের। 2014 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল এই খেলোয়াড়ের। এরপর মধ্যপ্রদেশের হয়ে ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়েছিলেন তিনি।

বলাই বাহুল্য, ডান হাতে অফ ব্রেক বোলিং করতে পারদর্শী এই ক্রিকেটার। এছাড়াও ব্যাট হাতে দ্রুতগতির বল দারুণ খেলতে পারেন সারাংশ। চাপের মুখে দলের জন্য বড় রান করার ক্ষমতা রয়েছে এই প্লেয়ারের। মনে করা হচ্ছে, একজন অলরাউন্ডার হিসেবে দক্ষ হওয়ায় এই প্লেয়ারকে ভারতীয় টেস্ট দলে জায়গা দিয়েছে BCCI। তবে  টিম ইন্ডিয়ায় জায়গা ধরে রাখতে হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিজেকে প্রমাণ করতে হবে তাঁকে।

অবশ্যই পড়ুন: অভিষেকের আমতলার কার্যালয় লিপ্স অ্যান্ড বাউন্সের সম্পত্তি নয়! যা জানাল হাইকোর্ট

উল্লেখ্য, আগামী 15 আগস্ট থেকে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ। যা শেষ হবে 27 আগস্ট। আর তারপরেই লঙ্কান ভূমিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সেই আসরে দেখা যেতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। তবে তার আগে লাল বলের ক্রিকেটে লঙ্কানদের পরাস্ত করে শক্তি সঞ্চয় করতে হবে ভারতকে।

Leave a Comment