=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ট্রেন ও স্টেশন নোংরা করলে দ্বিগুণ জরিমানা, নিয়ম বদলাল রেল

সহেলি মিত্র, কলকাতা: বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। এবার রেল স্টেশন এবং ট্রেনে যত্রতত্র আবর্জনা ফেলার জন্য জরিমানার টাকা বৃদ্ধি করেছে রেল। কেউ যদি নোংরা করে তাহলে তাঁর থেকে ১,০০০ টাকা জরিমানা হিসেবে আদায় করা হবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রেলের লক্ষ্য, এই নতুন নিয়মের মাধ্যমে রেল চত্বরকে আরও পরিষ্কার রাখা এবং যাত্রীদের আবর্জনা ফেলা বা পরিচ্ছন্নতার নিয়ম লঙ্ঘন করা থেকে বিরত রাখা। তাই ট্রেনে ভ্রমণের আগে আপনিও বিশদে জেনে নিন রেলের নতুন জরিমানা নিয়ম প্রসঙ্গে।

জরিমানার অঙ্ক বৃদ্ধি করল রেল

গত ২৪শে আগস্ট জারি করা একটি গেজেট বিজ্ঞপ্তিতে রেল মন্ত্রক জানিয়েছে: রেলওয়ে আইন, ১৯৮৯ (২৪ অফ ১৯৮৯)-এর ৬০ ধারার উপধারা (২)-এর দফা (g) এবং উপধারা (৩) দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে, কেন্দ্রীয় সরকার এতদ্বারা ভারতীয় রেলওয়ে (রেলওয়ে চত্বরে পরিচ্ছন্নতাকে প্রভাবিত করে এমন কার্যকলাপের জন্য জরিমানা) বিধিমালা, ২০১২ সংশোধন করার জন্য নিম্নলিখিত বিধিমালা তৈরি করছে।

বিজ্ঞপ্তি অনুসারে, সংশোধিত নিয়ম অনুযায়ী, রেল চত্বরে পরিচ্ছন্নতার নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা আগের সর্বোচ্চ ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করা হলে, সংশ্লিষ্ট ব্যক্তিকে উপযুক্ত আদালতে হাজির করা যেতে পারে, যা ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে।

কোন কোন ক্ষেত্রে জরিমানা হতে পারে?

সংশোধিত নিয়ম অনুযায়ী, রেল চত্বরে পরিচ্ছন্নতার নিয়ম ভাঙলে সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানা হতে পারে। জরিমানা না দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতে হাজির করা হতে পারে এবং আদালত ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। যেসব কাজের জন্য জরিমানা হতে পারে, তার মধ্যে রয়েছে নির্দিষ্ট স্থান ছাড়া স্টেশন, রেল চত্বর বা ট্রেনে ময়লা ফেলা, রেল চত্বরে রান্না, স্নান, থুতু ফেলা, প্রস্রাব বা মলত্যাগ, পশু-পাখিকে খাবার দেওয়া, যানবাহন, বাসন বা কাপড় ধোয়া এবং অনুমতি ছাড়া জিনিসপত্র রাখা।

আরও পড়ুনঃ যাতায়াত হবে আরও দ্রুত, বাংলা ও বিহার পাচ্ছে দুটি নতুন বাইপাস রেল লাইন, দেখুন রুট

শুধু তাই নয়, অনুমতি ছাড়া ট্রেন বা রেল সম্পত্তিতে পোস্টার লাগানো, লেখা বা আঁকা এবং রেল সম্পত্তি নষ্ট বা বিকৃত করাও নিষিদ্ধ। অনুমোদিত বিক্রেতা ও হকারদের ডাস্টবিন রাখা এবং বর্জ্য সঠিকভাবে ফেলা নিশ্চিত করাও বাধ্যতামূলক।

Leave a Comment