=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি, জেনে নিন রেট

সৌভিক মুখার্জী, কলকাতা: ডলারের বিপরীতে ফের ঘুরে দাঁড়াল ভারতীয় টাকা (Indian Rupee)। দিনের পর দিন যেখানে রেকর্ড পতন হচ্ছিল টাকার, সেখানে আজ অনেকটাই মানবদল। সোমবার মার্কিন ডলারের বিপরীতে রুপি ২৬ পয়সা বেড়ে ৯৫.১৭ টাকায় দাঁড়িয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের সম্ভাব্য হস্তক্ষেপের পরেই ঘুরে দাঁড়াল টাকা। তবে অপরিশোধিত তেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে এই রেট কতদিন স্থির থাকবে তা এখনই বলা যাচ্ছে না।

ডলারের বিপরীতে ঘুরে দাঁড়াল টাকা

বেশ কিছু বিশেষজ্ঞ বলছেন, সেপ্টেম্বর মাসে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাজারে ছড়িয়ে পড়ার কারণে এবং সম্প্রতি আরবিআই-র হস্তক্ষেপের জেরে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে টাকা। এদিন আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে রুপি ৯৫.৫৬ টাকায় খোলে এবং সেশন চলাকালীন ৯৫.১১ টাকা থেকে ৯৫.৫৬ টাকার মধ্যেই ঘোরাফেরা করে। তবে শেষমেশ তা আগের দিনের বন্ধের তুলনায় ২৬ পয়সা বেড়ে ৯৫.১৭ টাকায় গিয়ে দাঁড়ায়। বলাবাহুল্য, শেষবার শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে রুপি ২ পয়সা বেড়ে ৯৫.৪৩ টাকায় স্থির হয়েছিল।

অন্যদিকে ডলার সূচক ০.১৮% কমে ৯৯.৫২-তে লেনদেন হচ্ছিল বলে খবর। পাশাপাশি ফিউচার ট্রেডে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৩.৭০% বেড়ে ৯১.৩৬ ডলারে লেনদেন হচ্ছিল। যেহেতু ভারতকে তার সিংহভাগ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, তাই ডলার অতিরিক্ত খরচ হওয়ায় টাকার দামের উপর দিনের পর দিন চাপ সৃষ্টি হচ্ছিল। এমনকি সম্প্রতি আমেরিকার উপর ইরানের পাল্টা আক্রমণের জেরে মধ্যপ্রাচ্য তেল সরবরাহ নিয়ে ফের উদ্বেগ তৈরি হওয়ায় টাকার দাম আরও পতন হয়।

আরও পড়ুন: অবৈধ টোটো-অটো বাড়বাড়ন্তের জের, নদিয়াজুড়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বাস পরিষেবা

এদিকে আজ টাকার দর কিছুটা ঘুরে দাঁড়ানোতে শেয়ারবাজারেও পড়েছে প্রভাব। দেশীয় বাজারে সেনসেক্স ৩০৭.২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭৬,৯৫৭.২৭ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৯৫.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪,০৮০.৪০ পয়েন্টে। পাশাপাশি এক্সচেঞ্জের দেওয়া তথ্য অনুযায়ী, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শুক্রবার মোট ৫০৩৯.৮০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। এমনকি শুক্রবার আরবিআই জানিয়েছিল, ২১ আগস্ট শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার ১২.৪২ বিলিয়ন ডলার বেড়ে রেকর্ড সর্বোচ্চ ৭২৯.৩২৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

Leave a Comment