=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বিগ বসের গ্র্যান্ড ওপেনিংয়ে সৌরভের হাতে চিমটি ‘বালিকা বধূ’ তনুশ্রীর, চেনেন তাঁকে?

অনন্যা সরকার, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর রবিবার গ্র্যান্ড ওপেনিং হল বিগ বস বাংলার (Bigg Boss Bangla)। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে নাচ-গানে মঞ্চ মাতিয়ে এক ঝাঁক তারকা প্রতিযোগী প্রবেশ করলেন বিগ বসের বাড়িতে। বাঙালির প্রিয় ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনার পাশাপাশি এবছরের ‘বিগ বস বাংলা’-য় রয়েছে একগুচ্ছ চমক। তবে গ্র্যান্ড ওপেনিংয়ের সবার নজর কেড়ে নিলেন জলপাইগুড়ির মেয়ে তনুশ্রী রায় দাস। মঞ্চে দাঁড়িয়েই উচ্ছ্বসিত তনুশ্রী এটা না স্বপ্ন না বাস্তব পরখ করার জন্য একেবারে সৌরভ গঙ্গোপাধ্যায়েরের হাতেই চিমটি কেটে বসলেন! এই দৃশ্য ছড়িয়ে পড়তেই তোলপাড় নেটদুনিয়া। অধিকাংশের মনেই এখন প্রশ্ন – কে এই তনুশ্রী? কী করেন তিনি? কীভাবে পৌঁছালেন ‘বিগ বস’-এ? আসুন জেনে নিই। 

অল্পবয়সে বিয়ে থেকে প্রতিষ্ঠিত শাড়ি ব্যবসায়ী – চমকপ্রদ তনুশ্রীর সাফল্যের যাত্রা

ছোট থেকে জলপাইগুড়িতে মানুষ তনুশ্রী। পড়াশোনা করেছেন সেখানকারই সরকারি স্কুলে। পরবর্তীতে জলপাইগুড়ি পিডি উইমেনস কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ছোট থেকেই স্বপ্ন দেখেছিলেন নিজের পায়ে দাঁড়ানোর, বড় কিছু করার। তবে খুব অল্প বয়সেই তাঁর বিয়ে হয়ে যায়। এক কথায় তনুশ্রী হলেন ‘বালিকা বধূ’। মাত্র ১৬ বছর বয়সে সংসারের দায়িত্ব ঘাড়ে চাপে। তবে লড়াকু তনুশ্রী সবকিছু দায়িত্ব নিজের হাতে তুলে নেন। সেই সঙ্গে সফল ব্যবসায়ী হওয়ার স্বপ্নকেও এগিয়ে নিয়ে যান। সেই সময়েই তনুশ্রী এক কন্যাসন্তানের জন্ম দেন, আজ সে ১৫ বছরের কিশোরী। তবে তনুশ্রী থেমে থাকেননি। তিনি নিজের মতো করেই স্বামী, মেয়ে ও সংসার সামলাচ্ছেন। পাশাপাশি জলপাইগুড়িতেই বানিয়েছেন তাঁর বিশাল বুটিক, যেখান থেকে তিনি অফলাইন ও অনলাইনে বিক্রি করেন মহিলাদের শাড়ি থেকে নানান পোশাক। 

ফেসবুক ও ইনস্টাগ্রামে তনুশ্রীর শাড়ি, ব্লাউজ বিক্রির স্টাইলে মুগ্ধ নেটজেনরা। তাঁর প্রতিষ্ঠানের নাম ‘দ্য মোমেন্ট অফ মেমোরি’ (The Moment of Memory)। ফেসবুক পেজে তাঁর ফলোয়ারের সংখ্যাও নেহাত মন্দ নয়। ৫৭ হাজারের কাছাকাছি মানুষ তাঁকে ফলো করেন। তার অনুরাগীরা তাঁকে ‘গ্ল্যামারাস লেডি’ বলে সম্বোধন করেন। অ্যানিমাল প্রিন্টেড শাড়ি ও বোল্ড মেকআপ লুকের সাথে তার ঝলক দেখা গেল ‘বিগ বস’-এর মঞ্চেও। 

আরও পড়ুন: এশিয়ান জিমন্যাস্টিকে সোনা জিতে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন নবদ্বীপের মেয়ে স্নেহা

তনুশ্রী জানান, যখন তিনি প্রথম বিগ বস থেকে ফোন কল পান, তখন পুরো ব্যাপারটি তাঁর কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল। প্রথমে তিনি ফেক কল বলেই মনে করেছিলেন। এমনকি যখন তিনি সৌরভের সঙ্গে বিগ বস-এর মঞ্চে ছিলেন, তখনও তিনি ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না, তাই নিশ্চিত হওয়ার জন্য তিনি সৌরভের হাতেই চিমটি কেটে ফেলেন। 

সঞ্চালক সৌরভ যখন তাঁকে জিজ্ঞেস করেন তার কাছে অগ্রাধিকার কোনটা, তার মেয়ে নাকি এই গ্ল্যামারের জগৎ। তনুশ্রী অপেক্ষা না করেই বলেন, মেয়ে তাঁর কাছে সবটুকু, কারণ দিনের শেষে তিনি একজন মা, সেই পরিচয় তাঁর কাছে সবচেয়ে বড়। 

আরও পড়ুন: এই কর্মীদের অ্যাকাউন্ট থেকে প্রতিমাসে কাটা যাবে বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ সংঘাত, নানা বিতর্ক ও প্রতিনিয়ত বদলাতে থাকা সম্পর্কের সমীকরণের জন্য পরিচিত। কীভাবে এসব সামলাবেন তনুশ্রী, জানতে চাইলে তিনি স্পষ্ট  বলেন, তিনি স্পষ্টভাষী, তাই কোনো ধরনের অবিচার সহ্য করবেন না। গ্র্যান্ড ওপেনিংয়ে একের পর এক এরকম ধামাকাই বলে দিচ্ছে এবারের সিজনটি বেশ আকর্ষণীয় হতে চলেছে। সবার নজর এখন তাই বিগ বসের ঘরের দিকে। 

Leave a Comment