=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডার্বি জিতলেই চ্যাম্পিয়ন হবে ইস্টবেঙ্গল, তবে সুযোগ রয়েছে বাগান সহ ৬ দলেরও

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2026) বড় জটিল। বিগত কয়েক বছর যে দলটা শেষের দিকে থেকে যাত্রা শেষ করেছিল বর্তমানে তারা পয়েন্ট তালিকার মগডালে। অন্যদিকে তালিকার সপ্তম স্থানে থাকা দলটার সাথে শীর্ষ স্থানাধিকারী দলের পয়েন্টের পার্থক্য মাত্র 3। এমতাবস্থায়, কোন দল চ্যাম্পিয়ন হবে তা বলা কঠিন হলেও এই মুহূর্তে প্রথম সাত দলের কাছেই সুযোগ রয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগে খেলা দেখানোর। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটা।

প্রথমেই রয়েছে ইস্টবেঙ্গল

এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট তালিকার যা অবস্থা, তাতে চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বেশি সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের হাতে। তারা যদি আসন্ন ডার্বিতে মোহনবাগানকে কুপোকাত করতে পারে তবে চ্যাম্পিয়ন তকমা গায়ে লাগাতে বেশি সময় লাগবে না। ডার্বি জিতলে ইস্টবেঙ্গল এর পয়েন্ট দাঁড়াবে 25 এ। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল নিজেদের গোল পার্থক্য নিয়ে পরের ম্যাচে হেরে গেলেও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারবে। সবচেয়ে বড় কারণ, দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান সর্বাধিক 25 পয়েন্ট পেতে পারে।

মোহনবাগান

এই মুহূর্তে ইস্টবেঙ্গলের পরেই নাম আসছে মোহনবাগানের। চলতি ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে হলে জিততে হবে ডার্বি। তাও আবার বড় ব্যবধানে। একই সাথে শেষের ম্যাচে দিল্লির বিরুদ্ধে জিততে না পারলেও অন্তত ড্র করতে হবে। তবেই মোহনবাগানের পয়েন্ট হবে 26। অন্যদিকে ইস্টবেঙ্গল সর্বাধিক 25 পয়েন্টে পৌঁছতে পারলেও চ্যাম্পিয়ন হতে পারবে না। বাকিদের পয়েন্ট 25 এর বেশি হবে না।

জামশেদপুরের অবস্থা কেমন?

জামশেদপুরকে চ্যাম্পিয়ন হতে হলে ওড়িশার ম্যাচে জেতার পাশাপাশি ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডার্বি ড্রয়ের জন্য প্রার্থনা করতে হবে। এখানেই শেষ নয়, পাঞ্জাব এবং মুম্বাই দু’জনকেই একটি করে ড্র করে জামশেদপুরকে এগিয়ে দিতে হবে। যদিও এই কাজ বেশ কঠিন। তবে জামশেদপুরের কাছে সুযোগ রয়েছে।

বেঙ্গালুরুর অবস্থা

এই মুহূর্তে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুকে প্রথমেই চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে। তবেই তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 23 এ। একই সাথে এই দলটিকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের ডার্বি ড্র করার প্রার্থনা করতে হবে। একই সাথে পাঞ্জাব এবং মুম্বইকেও একটি করে ম্যাচে ড্র করতে হবে। তবে গিয়েই চার দলের পয়েন্ট 23 এর বেশি উঠবে না। সেক্ষেত্রে বেঙ্গালুরুর এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

গোয়া

এফসি গোয়াকেও শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় খুঁজতে হবে। তবেই তাদের পয়েন্ট হবে 23। আর এই পয়েন্ট নিয়ে গোয়াকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ডার্বি ড্র হওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে। তবে শুধু এতেই হবে না পাঞ্জাব এবং মুম্বইকেও নিজেদের একটি করে ম্যাচ ড্র করতে হবে। তবেই সুযোগ থাকবে এফসি গোয়ার কাছে। এক্ষেত্রে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের গোল পার্থক্য বেশি থাকায় এই দলটির চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেকটাই কম।

পাঞ্জাবেরও সুযোগ রয়েছে

পাঞ্জাবের অঙ্ক বেশ কঠিন। এই মুহূর্তে দলটিকে পরবর্তী দুই ম্যাচে ওড়িশা এবং মুম্বইকে বড় ব্যবধানে হারাতে হবে। তবেই তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 25 এ। একই সাথে তাদের প্রার্থনা করতে হবে যাতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান তাদের শেষ দুই ম্যাচ থেকে 2 পয়েন্টের বেশি না পায়। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হতে পারবে পাঞ্জাব।

অবশ্যই পড়ুন: শুধু কোহলি নয়, নিজেদের ঘরের ছেলের জন্যেও হারল KKR!

শেষ দল মুম্বই

এই মুহূর্তে পয়েন্ট তালিকার 7 নম্বরে রয়েছে মুম্বই। প্রথম দল অর্থাৎ ইস্টবেঙ্গলের সাথে তাদের পয়েন্টের পার্থক্য মাত্র 3। এই দলটিকে চ্যাম্পিয়ন হতে হলে মহামেডান ও পাঞ্জাবকে হারাতে হবে। তবেই তাদের পয়েন্ট হবে 25। একই সাথে এই দলটিকে প্রার্থনা করতে হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যেন দুই ম্যাচ থেকে 2 পয়েন্টের বেশি না পায়। সেক্ষেত্রে বাকি কোনও দল 25 পয়েন্ট পাবে না। আর সেই সূত্র ধরেই চ্যাম্পিয়ন হবে মুম্বই।

Leave a Comment