তুলো নয়, জানেন ট্রেনের সিটের ভিতরে কী ভরা থাকে?

প্রীতি পোদ্দার, কলকাতা: অনেক সময় দূরপাল্লার ট্রেনের (Indian Railways) ক্ষেত্রে টিকিট পেতে অসুবিধা হয় ঠিকই, কিন্তু তারপরও যাত্রীদের কাছে ট্রেনই (Train) হল ভ্রমণের জন্য সবচেয়ে পছন্দের পরিবহন মাধ্যম। যাত্রীদের সুখ স্বাচ্ছন্দ্যের পাশাপাশি নানা অভাব অভিযোগও থাকে ভারতীয় রেল৷ নিয়ে। যার মধ্যে অন্যতম হল ট্রেনে বসার সিট (Train Seat Material)। আপনি কি জানেন ট্রেনের যে আসনে আপনি ঘণ্টার পর ঘণ্টা বসে থাকেন, সেই আসনের ভিতরে কী ভরা থাকে? তুলা, ফোম, নাকি অন্য কিছু? তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।

আসনের ভিতর কী ভরা থাকে?

বাড়ির সোফা বা ছোট চেয়ারের গদি গুলোআরও ভিতর উচ্চমানের তুলো দেওয়া থাকলেও ট্রেনের আসন সাধারণত শুধু তুলা দিয়ে নরম করা হয় না। কারণ ট্রেনের পরিকাঠামো ও আসনের নকশার ওপর নির্ভর করে অন্যান্য সহায়ক উপাদান। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যেহেতু এই আসনে লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে তাই এর দীর্ঘস্থায়িত্ব বজায় রাখার জন্য এমন উপাদান বাছাই করা হয় যাতে তা বছরের পর বছর টেকসই থাকে। জানা গিয়েছে সাধারণত ট্রেনের কুশনযুক্ত সিট বা বার্থের ভেতরে তুলার বদলে উচ্চ ঘনত্বের পলিউরেথেন ফোম ব্যবহার করা হয়।

তুলো কেন ভরা থাকে না?

আসলে বিভিন্ন ওজনের যাত্রী ট্রেনের সিট ব্যবহার করে থাকে তাই একটি ট্রেনের আসনকে মজবুত করে তুলতে দরকার সঠিক কাঠামো। যা আসনটিকে শক্তি জোগায় এবং পুরো আসনটিকে একটি আচ্ছাদন দিয়ে ঢেকে দেয়। এই কারণেই, বাইরে থেকে আসনটিকে একটি সাধারণ কুশনের মতো মনে হলেও, এর পিছনে একাধিক স্তর থাকতে পারে। এক্ষেত্রে প্রশ্ন উঠতেই পারে যে কেন আসনের ভিতর তুলো ঢোকানো হয়। সেক্ষেত্রে বলা যায় তুলা খুব নরম, কিন্তু ক্রমাগত চাপের ফলে সময়ের সাথে সাথে এর আকৃতি বদলে যেতে পারে এবং এটি ঝুলে পড়তে পারে। তাই তুলো ব্যবহার করা হয় না।

আরও পড়ুন: পুজোর আগেই ঝরিয়ে ফেলুন বাড়তি ওজন, ফিট থাকতে মেনে চলুন এই টিপসগুলি

উল্লেখ্য, দূরপাল্লার ট্রেনের প্রত্যেক কামরায় আপার বার্থ আর লোয়ার বার্থের মাঝে থাকে মিডল বার্থ। তবে বসার সুবিধার্থে মিডল বার্থ খুলে দেওয়া হয়, পড়ে ঘুমোনোর সময় সেটি খুলে দেওয়া হয়। তবে এই মিডল বার্থ খোলা এবং বন্ধ করে রাখার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে ভারতীয় রেল।

Leave a Comment