তৈরি নতুন সেল! কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের ৫ জেলায় মুষলধারে বৃষ্টি, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতাঃ আর মাত্র কিছুক্ষণ, ব্যস তারপরেই বাংলার জেলায় জেলায় ধেয়ে আসছে মুষলধারে বৃষ্টি (Weather Update)। এমনিতেই শুক্রবার সকাল থেকেই কয়েক পশলা বৃষ্টি হয়েছে কলকাতা সহ কিছু জায়গায়। তবে সেটা তো সবে মাত্র ট্রেলার ছিল। দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আছড়ে পড়বে একাধিক জেলায়। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। নিম্নচাপের কারণে নতুন করে বাংলায় বৃষ্টির সেল তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে ফের মুষলধারে বৃষ্টির পূর্বাভাস

বিভিন্ন আবহাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে বঙ্গোপসাগরীয় আর্দ্রতা ও নিম্নচাপজনিত সক্রিয় পরিবেশের কারণে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে নতুন মেঘ ঢুকে এসে ফের বৃষ্টির সেল তৈরি করতে পারে। তাই পরিস্থিতি চোখের পলক ফেলতে না ফেলতে পরিবর্তিত হতে পারে। আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া এবং কোথাও কোথাও স্বল্প সময়ের জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের একাধিক অংশে বৃষ্টির সেল সক্রিয় রয়েছে।

আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে ফের ভাসল দুধিয়া সেতু, মিরিকে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

জানা গিয়েছে, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া দুপুরের পর বদলাবে কিনা। হাওয়া অফিস সূত্রে খবর, আর কিছুক্ষনের মধ্যে কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইবে দমকা হাওয়াও।

Leave a Comment