=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তৈরি নিম্নচাপ অঞ্চল, দক্ষিণবঙ্গের ৫ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ আশঙ্কাই সত্যি হল আবহাওয়া বিজ্ঞানীদের। বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ অঞ্চল। সেইসঙ্গে একাধিক ঘূর্ণাবর্ত তো রয়েইছেই। যার প্রভাবে আজ বৃহস্পতিবার থেকে নতুন করে প্রকৃতির তাণ্ডব রূপ শুরু হয়ে যাবে বাংলায়। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জেলায় জেলায় জারি করা হয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুলেটিন অনুযায়ী, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা (Weather Today) রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে জেনে নেওয়া যাক আজ বৃহস্পতিবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায়। এছাড়া ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা,কলকাতা, হাওড়া, হুগলি জেলায়। বৃষ্টিপাত চলবে বাদ বাকি জেলাগুলিতেও।

আবহাওয়া সম্পর্কে বললে বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের উপর একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি গড় সমুদ্র পৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এটি আগামী দুই দিনের মধ্যে আরো ঘনীভূত হয় সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে যার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত চলবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

শুক্রবারের আবহাওয়া সম্পর্কে বললে এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও ভারী দুর্যোগের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে। সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায়। ঝড় বৃষ্টির দাপট চলতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

Leave a Comment