সহেলি মিত্র, কলকাতাঃ বিরাট সুখবর। আপনিও কি উত্তরবঙ্গের বাসিন্দা বা সেখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল আজকের এই খবরটি। সকলের নজর আটকে এখন বালুরঘাট-শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে (Balurghat Siliguri Expressway)-র ওপর। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের সংযোগ সমস্যার সমাধানের জন্য বালুরঘাট এবং শিলিগুড়ির মধ্যে একটি সরাসরি উচ্চ-গতির সড়ক করিডোর প্রস্তাব করা হয়েছে। এই নিয়ে জোরকদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন বলে খবর।
বালুরঘাট-শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে তৈরির প্রস্তাব
বর্তমান সড়কের দূরত্ব প্রায় ২৮০ কিমি, তবে জ্যাম, পুরনো সড়ক অংশ এবং বিদ্যমান রুটের ওপর নির্ভরতা যাত্রী এবং মালামালের দুদিকের জন্যই ভ্রমণের সময় বাড়াতে পারে। রিপোর্ট অনুযায়ী, এই প্রস্তাবটি কেন্দ্রীয় রোড ট্রান্সপোর্ট ও হাইওয়ে মন্ত্রকের থেকে পর্যালোচনার জন্য সবুজ সঙ্কেত পেয়েছে। যদি এটি তৈরি হয়, করিডোরটি মাল পরিবহন, বাণিজ্য এবং পর্যটনকে শক্তিশালী করতে পারে এবং দক্ষিণ দিনাজপুরের শিলিগুড়ির মাধ্যমে উত্তরপূর্ব ভারতের সাথে সংযোগ উন্নত করতে পারে।
উপকৃত হবেন মানুষ
বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার এর প্রস্তাবের প্রেক্ষিতে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি আশ্বাস দিয়েছেন। সুকান্ত মজুমদারের দাবি, এই সংযোগ তৈরি হলে দক্ষিণ দিনাজপুরের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ আরও মজবুত হবে। পাশাপাশি যাতায়াতের সময় কমার পাশাপাশি পণ্য পরিবহণ, পর্যটন ও বাণিজ্যে নতুন সুযোগ তৈরি হতে পারে। প্রায় ২৮০ কিলোমিটার দূরত্বের বালুরঘাট থেকে শিলিগুড়ি যেতে বর্তমানে সড়কপথে প্রায় ৬ থেকে ৯ ঘণ্টা সময় লাগে।
আরও পড়ুনঃ বিশ্বকর্মা পুজোয় চিনা মাঞ্জার আতঙ্ক রুখতে বড় প্রস্তুতি কলকাতা পুলিশের, আসছে বিশেষ ড্রোন
কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকড়ি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে বাস্তবায়িত হলে দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। তবে, রুট, প্রকল্পের খরচ, জমি প্রয়োজন এবং সময়সীমা এখনও নির্ধারণ হয়নি। আলাদা সমন্বয় প্রয়োজন হতে পারে কারণ গাজোল থেকে হিলি পর্যন্ত NH-512 ইতিমধ্যেই চার লেনের জন্য পরিকল্পিত হচ্ছে বলে খবর। যাইহোক, এই প্রকল্প বাস্তবায়িত হলে যাতায়াতের সময় কমবে, বাণিজ্য ও পণ্য পরিবহন সহজ হবে এবং সবথেকে বড় বিষয়, আগের তুলনায় যাতায়াত ব্যবস্থার মান উন্নয়ন ঘটবে।