=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

থাকলে বাসে ফ্রিতে হবে যাতায়াত, পুজোর আগে আদৌ চালু হবে পিঙ্ক কার্ড? জানালেন অর্জুন সিং

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অক্টোবরে পুজো। আর তার আগে মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা (Free Bus Service) নিয়ে মিলল দুঃসংবাদ! না, বিনামূল্যে বাস পরিষেবা বন্ধ হচ্ছে না, তবে দুর্গাপুজোর আগে কোনও ভাবেই পিঙ্ক কার্ড (Pink Card) চালু করা যাবে না বলেই জানিয়ে দিলেন রাজ্যের নতুন পরিবহন মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। রাজ্যজুড়ে খাতায়-কলমে বহু সরকারি বাস থাকলেও 700টি বাস ব্যবহারের অনুপযুক্ত। এক কথায়, এইসব সরকারি বাস আগামী দিনে আর রাস্তায় নাও চলতে পারে। আর সেই সত্যটাই সকলের সামনে নিয়ে এলেন রাজ্যের মন্ত্রী।

রাজ্যে এখনই চালু হচ্ছে না পিঙ্ক কার্ড

রবিবার, বাঁকুড়ায় দলীয় সভায় যোগ দিয়েছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। আর সেখানে পৌঁছেই ক্যামেরার মুখোমুখি হয়ে মন্ত্রী একেবারে স্পষ্ট জানালেন, খাতায়-কলমে দুই রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হাতে 700টি সরকারি বাস থাকলেও সেগুলির একটা বড় অংশ যাত্রী নিয়ে রাস্তায় চলতে অক্ষম। বিশেষ করে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ক্ষেত্রে এই সমস্যাটা বেশি। তাছাড়াও রাজ্যে সরকারি বাসের চালক এবং কন্ডাক্টারের ব্যাপক অভাব রয়েছে।

এদিকে যাত্রীদের অভিযোগ, বিভিন্ন রুটে রাজ্য সরকারের সরকারি বাসের সংখ্যা কমে আসছে। বেশিরভাগ ক্ষেত্রেই নিয়মিত পরিষেবা পাওয়া যাচ্ছে না। সরকারের তরফে জানানো হয়েছে, দুই রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মিলিয়ে যেসব বাস এখন চলছে সেগুলিও বহু পুরনো। কিছু কিছু বাসের অবস্থা এতটাই খারাপ যে রাস্তায় নিয়ে বেরোনো যাচ্ছে না। সবমিলিয়ে, পুজোর আগে সরকারি বাস পরিষেবা নিয়ে একেবারে মাথায় হাত পড়ে গিয়েছে যাত্রীদের।

আরও পড়ুন: পুজোর আগে সেপ্টেম্বরেই লম্বা স্কুল ছুটি, কবে কবে? চট করে দেখে নিন

এদিকে, পর্যাপ্ত বাস রাস্তায় না থাকায় পুজোর আগে কিছুতেই মহিলাদের জন্য পিঙ্ক কার্ড সরবরাহ করা যাবে না বলেই জানিয়ে দিলেন মন্ত্রী অর্জুন সিং। তবে যত দ্রুত সম্ভব পর্যাপ্ত চালক এবং কন্ডাক্টার নিয়োগের আশ্বাস দিয়েছেন তিনি। তবে পরিবহন মন্ত্রী আশ্বস্ত করলেও যাত্রীদের মধ্যে একটা বড় অংশের প্রশ্ন চালক এবং কন্ডাক্টারের সংখ্যা বাড়লেও বাসের সংখ্যা কি আদৌ বাড়ছে? যাঁদের নতুন করে নিয়োগ করা হবে তাঁরা কাজ করার জন্য বাস পাবেন কোথায়?

Leave a Comment