=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

TMC-র বাংলাদেশী প্রধান, অভিষেকের বিরুদ্ধে মামলা..! আজকের সেরা ১০ খবর (৩০ আগস্ট)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ আগস্ট, রবিবার। TMC-র বাংলাদেশী পঞ্চায়েত প্রধান, অভিষেকের বিরুদ্ধে মামলা, নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) দুর্গাপুরে নেহরুর মূর্তি ভেঙে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

এবার দুর্গাপুরে জহরলাল নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপি অভিযোগ স্বীকার করতে নারাজ। তাদের দাবি, কংগ্রেসের একটি গোষ্ঠী এবং তৃণমূল এই কাণ্ড ঘটিয়েছে। জানা যাচ্ছে, দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুলের পাশে একটি মেডিটেশন সেন্টারের সামনে দীর্ঘদিন ধরে ওই মূর্তিটি ছিল। তবে রাখিবন্ধন উপলক্ষে উৎসবের জন্যই ওই মূর্তিটিকে বুলডোজার দিয়ে তুলে পাশের জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। পাশাপাশি কংগ্রেস ২৪ ঘণ্টা সময় দিয়েছে। নাহলে আন্দোলনে নামবে তারা। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) বিবাহবিচ্ছেদের পর সৎ বাবা-ই সন্তানের পূর্ণ অভিভাবক, জানাল হাইকোর্ট

এবার বিবাহবিচ্ছেদ নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। মা-বাবার ডিভোর্সের পর এতদিন সৎ বাবা সন্তানের অভিভাবক হতে পারতেন না। তবে এক মামলার রায়ে হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে, এবার থেকে সৎ বাবা সন্তানের পূর্ণ অভিভাবক হতে পারবেন। অর্থাৎ সন্তানের সার্টিফিকেটে সৎ বাবার নাম ব্যবহার করা যাবে। আসলে ২০১২ সালে এক মহিলা বিয়ের পর সন্তান জন্ম দেন। তবে ২০২১ সালে বিবাহ বিচ্ছেদ হয়েছিল তাঁর। এমনকি ২০২২ সালে পুনরায় রাজেশ ঘোষ নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু নথিপত্রের জটিলতা থেকেই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) মোছা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেশবিরোধী স্লোগান

এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালের দেশবিরোধী স্লোগান এবং পোস্টারে করা হল চুনকাম। মুখ্যমন্ত্রী নিজেই হুঁশিয়ারি দিয়েছিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর এবং বাইরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠা করবই। সেই ডাকে ১০,০০০ কণ্ঠে বন্দেমাতরম পরিবেশিত হয়েছে। তবে এদিন এক্স হ্যান্ডেলে তিনি ভিডিও পোস্ট করার পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেওয়াল মোছার কাজ শুরু করেন। দেওয়ালের লিখন থেকে শুরু করে স্লোগানগুলি সাদা চুনকাম করে ঢেকে দেওয়া হয় আজ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) কলকাতায় গুলিতে আহত ১

শহর কলকাতায় গুলি। রাতের শহরে গুলি চালানোর অভিযোগ উঠেছে জোড়াবাগানের মন্ডল স্ট্রিটে। এমনকি গুলিতে আহত হয়েছেন সন্তোষ চৌধুরী নামের এক ব্যক্তি। জানা যাচ্ছে, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। সন্তোষের ভায়রা ভাই কার্তিক সরকার প্রথম কয়েক রাউন্ড ফায়ার করেন এবং পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে সন্তোষকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন। আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। গুলিটি প্রথমে সন্তোষ চৌধুরীর পেটে লেগেছিল। তবে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর অভিযুক্ত কার্তিক সরকার ওরফে ‘খরগোশ’ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) পুরী যাওয়ার ট্রেনে জুড়ল অতিরিক্ত কোচ

এবার যাত্রীদের সুবিধার্থে পুরী যাওয়ার ট্রেনে যুক্ত করা হল অতিরিক্ত একটি থার্ড এসি কোচ। ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইস্ট কোস্ট রেলওয়ের তরফ থেকে। আসলে গঙ্গানগর-পুরী এক্সপ্রেসে বিগত দিনগুলোতে ভিড় হওয়ার কারণে যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়েছে। সেই কারণে থার্ড এসি কোচ যুক্ত করেছে রেল। এতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। তবে সাময়িকভাবে এই পরিষেবা মিলবে। আগামী ৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত কোচ যুক্ত থাকবে এই ট্রেনটিতে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

ফলতায় খেলার মাঠ দখল করে বেআইনিভাবে সেবাশ্রয় শিবির নির্মাণের অভিযোগে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন এক মহিলা। উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে আগামী সপ্তাহে। আমিনুদ্দিন খান নামের ওই মহিলা হাইকোর্টে জানিয়েছেন, যে ফলতার বিডিও অফিসের পাশে খেলার মাঠ দখল করে সেবাশ্রয় শিবির নির্মাণ করা হয়েছিল। এর কারণে স্কুলের মাঠে খেলাধুলো, বিভিন্ন প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) তারাপীঠ থেকে দিঘা যাওয়ার নতুন বাস পরিষেবা শুরু

এবার দিঘা থেকে তারাপীঠ এবং তারাপীঠ থেকে দিঘা যাওয়া আরও সহজ। দীর্ঘদিন ধরেই এই দুই রুটের মধ্যে বাস চালানোর দাবি জানাচ্ছিলেন পর্যটকরা। তবে সেই দাবি মেনে নিয়ে এবার দিঘা থেকে তারাপীঠ রুটে বাস পরিষেবা চালু হল। বাসটি কাঁথি, নন্দকুমার, মেছেদা বাইপাস, মেচগ্রাম, ঘাটাল, রামজীবনপুর, কামারপুকুর, আরামবাগ, বর্ধমান, গুসকরা এবং বোলপুর-শান্তিনিকেতন হয়ে চলবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বাসটিতে ওয়াইফাই থেকে শুরু করে বায়ো টয়লেট, চার্জিং পয়েন্ট, জলের বোতল, কম্বল, বালিশ, আরামদায়ক সিটের মতো সুবিধা রয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) মালদায় বাংলাদেশিকে পঞ্চায়েতের প্রধান করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বাংলাদেশ থেকে এ রাজ্যে এসে পঞ্চায়েত প্রধান হওয়ার অভিযোগ উঠল এবার মালদার কালিয়াচকের তিন নম্বর ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান চেমারি বিবির বিরুদ্ধে। অভিযোগ, তিনি ভুয়ো নথি  তৈরি করেছিলেন। এমনকি তাঁর নাম বর্তমানে এসআইআর-এ বিবেচনাধীন, ভোটার তালিকায় থেকেও নাম বাদ পড়েছে তাঁর। তবে তিনি জানিয়েছেন, “আমার আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, ওবিসি, বিয়ের শংসাপত্র সহ একাধিক নথি এখানেই রয়েছে। পরিবারের সকলেই এখানে।” বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) অলিম্পিকে অংশগ্রহণ করলেই টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার

এবার রাজ্য থেকে যাতে রাজ্যের প্রতিভাবানরা অলিম্পিকের জন্য প্রস্তুতি নিয়ে যোগ্যতা অর্জন করতে পারেন, তার জন্য সর্বত্রভাবে সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, অলিম্পিকে অংশগ্রহণ করলেই এবার আর্থিক সাহায্য দেবে রাজ্য। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে নবান্নে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ থেকে শুরু করে প্রাক্তন হকি খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই ঘোষণা করেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) কোচবিহারে আশ্রমের ভেতরে তরুণীর সাথে আপত্তিকর কাজকর্ম মহারাজের

কোচবিহারের এক আশ্রমের ভেতরেই তরুণীর সঙ্গে ঘনিষ্ট হওয়ার অভিযোগ উঠল আশ্রমের এক সন্ন্যাসী মহারাজের বিরুদ্ধে। এমনকি সেই ঘটনা ইতিমধ্যেই ক্যামেরাবন্দী করা হয়েছে। মহারাজের গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সিতাই সালটিবাড়ি এলাকার স্বামীজীর নামে ওই আশ্রমের দায়িত্বে রয়েছেন স্বামী জ্ঞানানন্দ। তিনি ওই আশ্রমের মহারাজ। তবে আশ্রমটিতে আরও বেশ কয়েকজন সন্ন্যাসী রয়েছেন। দুঃস্থ পরিবারের বাচ্চাদের রেখে তাদের খাওয়া-দাওয়া থেকে শুরু করে লেখাপড়ার কাজ চলে সেখানে। তবে এক তরুণীর সঙ্গেই এই আপত্তিকর কার্যকলাপ ঘটিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment