বিক্রম ব্যানার্জী, কলকাতা: সামনেই একদিনের বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে সফল হতে হলে ভারতীয় দলে (Team India) ভারসাম্য প্রয়োজন। এদিকে দীর্ঘদিন ধরে চোটে ভুগছেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পর থেকে আর এই তারকাকে সেভাবে মাঠে দেখা যায়নি। ভারতীয় দল থেকেও বহুদিন বিচ্ছিন্ন তিনি। মূলত সে কারণেই, একজন ফার্স্ট বোলিং অলরাউন্ডারের খোঁজ করছে বোর্ড। ভারতীয় ওয়ানডে দলে পান্ডিয়ার বদলি হিসেবে দেখা হচ্ছে নীতিশ কুমার রেড্ডিকে! সেই ইঙ্গিত দিয়েছেন খোদ প্রধান খোজ গৌতম গম্ভীর।
হার্দিক পান্ডিয়ার বিকল্প পেয়ে গেল ভারত?
চোটের কারণে বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে নিজেকে ফিট করে তোলার চেষ্টা করছেন ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া। এদিকে আগামী 6 অক্টোবর ভারতীয় এ দলের হয়ে খেলার কথা রয়েছে এই তারকা অলরাউন্ডারের। মূলত সেখানে নিজেকে ফিট প্রমান করতে পারলে তবেই ফের খুলবে টিম ইন্ডিয়ার দরজা। তবে কয়েকটি সূত্র দাবি করছে, মূলত ভবিষ্যতের কথা চিন্তা করে বিশেষ করে বিশ্বকাপের কথা মাথায় রেখে হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে নীতিশ কুমার রেড্ডিকে!
নীতিশ কুমার যেহেতু বোলিং অলরাউন্ডার, সে কারণেই এই প্লেয়ারকে এশিয়ান গেমসের দলে জায়গা না দিয়ে সরাসরি ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভারতীয় স্কোয়াডে রেখেছে BCCI। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে ভারতীয় দলের হয়ে হার্দিক পান্ডিয়ার জায়গা নিতে পারেন নীতিশ। খেলতে পারেন বিশ্বকাপেও। এমনিতেও ভারতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ফিট হয়ে উঠলে নীতিশ কুমার রেড্ডির সাথে সাথে হার্দিক পান্ডিয়াও দলের সাথে বিদেশ সফর করতে পারবেন!
আরও পড়ুন: এশিয়া কাপের ট্রফি আদায় করবে ভারত, কবে আসবে দেশে? জানাল BCCI
এক্ষেত্রে বলাই যায়, হার্দিক পান্ডিয়া যদি শেষ পর্যন্ত নিজেকে পুরোপুরি তৈরি করে ফেলতে পারেন এবং টিম ইন্ডিয়ার জন্য ফের নিজেকে যোগ্য প্রমাণ করে তুলতে পারেন সে ক্ষেত্রে নীতীশ কুমার দলে সুযোগ পেলেও বোধহয় জায়গা হারাতে হবে না তাঁকে। তবে শেষ পর্যন্ত যদি ফিট হয়ে উঠতে না পারেন, তবে নিজের বিকল্প হিসেবে জাতীয় দলে দেখতে হবে নীতিশকে।