=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দীপাবলির প্রাক্কালে রাজ্যকে ৭,৮৬৬ কোটি টাকা উপহার কেন্দ্রের, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীপাবলীর আগেই পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক বরাদ্দ কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের (Central Government)। বাংলার উন্নয়ন এবং অগ্রগতির লক্ষ্যে 7,866 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে এ কথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কেন্দ্রীয় সরকারের এই বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি।

রাজ্যের জন্য মোটা বরাদ্দ ঘোষণা কেন্দ্রের!

তৃণমূল জামানার অবসান ঘটিয়ে মানুষের বিচারে রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক উন্নয়নমূলক পদক্ষেপ নিচ্ছে ডবল ইঞ্জিন সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একের পর এক উন্নয়নমূলক প্রকল্পের সাথে জুড়েছেন বাংলার বাসিন্দারা। রাজ্যের বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র। এবার সেই একই পথ ধরে দীপাবলীর ঠিক আগে বাংলার জন্য বিপুল অর্থ বরাদ্দ করে দিল নরেন্দ্র মোদি সরকার।

নিজের এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, পশ্চিমবঙ্গের উন্নয়নকে ত্বরান্বিত করতে দেশের মানবিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার 7,866 কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছে। রাজ্যের পরিকাঠামো এবং সামগ্রিক অগ্রগতির ক্ষেত্রে কেন্দ্রের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই উল্লেখ করেন মন্ত্রী অগ্নিমিত্রা।

 

আরও পড়ুন: রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি! কারা পাবেন, কীভাবে আবেদন জেনে নিন

এখানেই শেষ নয়, রাজ্যের উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যার সুফল বাংলার মানুষ আগামী দিনে বুঝতে পারবেন! তবে দীপাবলির প্রাক্কালে রাজ্যের জন্য কেন্দ্রের এই বিপুল বরাদ্দ ঠিক কোন কোন খাতে, কীভাবে ব্যবহার করা হবে সেই সংক্রান্ত তথ্য নিজের পোস্টে উল্লেখ করেননি মন্ত্রী।

Leave a Comment