সহেলি মিত্র, কলকাতা: একটানা দুর্যোগ চলছে বাংলায়। সকাল থেকেই মেঘলা আকাশ, চলছে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার থেকে আগামী ১৩ আগস্ট অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা উত্তরবঙ্গের তুলনায় এক ধাক্কায় অনেকটাই বেশি থাকবে। সূত্রের খবর, বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত/সঞ্চালন ব্যবস্থা তৈরি হওয়ার সম্ভাবনার ইঙ্গিত রয়েছে। এর প্রভাবে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা আরও পরিবর্তিত হতে পারে। যাইহোক, সপ্তাহের শুরুতেই সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে চলুন বিশদে জেনে নেওয়া যাক।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ বাংলার সব জেলায়।
বর্তমান আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বললে, মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে বিকানের, গোয়ালিয়র, উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন ছত্তিশগড়ের উপর অবস্থানরত নিম্নচাপ এলাকার কেন্দ্র, পূর্ব হয়ে উত্তর-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের প্রবেশ করেছে এবং গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ০.১ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ দিনাজপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আগামীকালের আবহাওয়া
মঙ্গলবারের আবহাওয়া সম্পর্কে বললে, আপাতত ভারী দুর্যোগ চলবে বাংলায়। এদিন মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার জন্য বিশেষভাবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। উত্তরবঙ্গের কথা বললে, এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ দিনাজপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।