=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দৌড়ঝাঁপ, লাইনে দাঁড়ানোর দিন শেষ! এবার UPI দিয়েই টাকা পাঠানো যাবে পোস্ট অফিসে

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের কোটি কোটি মানুষের ভরসার জায়গা ডাক বিভাগ (Indian Post) এবার সম্পূর্ণ ডিজিটাল রূপান্তরের পথে হাঁটছে! হ্যাঁ, কেন্দ্র সরকার জানিয়েছে, আগামী আগস্ট মাস থেকেই প্রতিটি ডাকঘরে চালু হবে ইউপিআই ভিত্তিক কিউআর কোড এবং অনলাইন পেমেন্ট ব্যবস্থা। এক কথায় আর নগদ টাকা জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে না। চাইলে স্ক্যান করেই পোস্ট অফিসে টাকা পাঠাতে পারবেন।

এতদিন কেন ডিজিটাল পেমেন্ট চালু হয়নি?

এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন আসতেই পারে যে, এত বিলম্ব কেন? আসলে এর পিছনে রয়েছে কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতা। বহু পোস্ট অফিসের অ্যাকাউন্ট ইউপিআই সিস্টেমের সঙ্গে যুক্ত ছিল না। অন্যদিকে কাস্টমার ইন্টারফেস ডিজিটাল পেমেন্টের জন্য উপযোগীও ছিল না। আর এর জেরে শুধুমাত্র নগদ বা ডেবিট কার্ডের মাধ্যমেই লেনদেন সম্ভব হত।

বলে রাখি, আগে একটি স্ট্যাটিক কিউআর কোডের মাধ্যমে পোস্ট অফিসে পেমেন্ট সিস্টেম চালুর চেষ্টা করা হয়েছিল। তবে তা ধোপে টেকেনি। কেননা, প্রযুক্তিগত সমস্যা আর গ্রাহকদের অসন্তোষ সেই ব্যবস্থাকে দাঁড়াতে দেয়নি।

এবার আসছে IT 2.0!

সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, IT 2.0 নামের এক অত্যাধুনিক প্রকল্পের আওতায় তৈরি হচ্ছে ডিজিটাল সিস্টেম, যা কিউআর কোডের মাধ্যমেই লেনদেন করতে দেবে। আর এই ব্যবস্থা আগামী আগস্ট মাস থেকে চালু হবে। এমনকি পাইলট প্রকল্প ইতিমধ্যেই কর্ণাটক সার্কেলে চালু করা হয়েছে। মাইসোর এবং বাগালকোট জেলার কিছু পোস্ট অফিসেও কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট নেওয়া হচ্ছে। এখন শুধু দেশের প্রতিটি পোস্ট অফিসে এই সিস্টেম চালু হওয়ার পালা।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের স্বস্তি, আবারও দরপতন সোনার, রুপো নিয়ে দুঃসংবাদ! আজকের রেট

সাধারণ মানুষ কী সুবিধা পাবে?

পোস্ট অফিসের এই ডিজিটালাইজেশনের ফলে সাধারণ মানুষ প্রচুর উপকৃত হবে। কারণ, ছোটখাটো খুচরো টাকা রাখার জন্য আর কোনোরকম ঝামেলা পোহাতে হবে না। ইউপিআই দিয়ে কিউআর কোড স্ক্যান করলেই ইনস্ট্যান্ট পেমেন্ট কনফার্মেশন এবং রিসিপ্ট চলে আসবে। পাশাপাশি 1.5 লক্ষের বেশি ডাকঘরে এই ডিজিটাল পেমেন্ট চালু হলে ভারতীয় ডাক পরিষেবা আরও উন্নত হবে এবং ডিজিটাল ইন্ডিয়া মিশনের আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হবে।

Leave a Comment