=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দ্বিতীয় টেস্ট ড্র হলেও শ্রীলঙ্কার মাটিতে আধিপত্য ভারতের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (India Vs Sri Lanka) ড্র হলেও সিরিজ জিতেছে ভারত। আসলে প্রথম টেস্ট বড় ব্যবধানে জয়ের সুবাদে লঙ্কান বাহিনীকে টেস্ট সিরিজে হারিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। আর সেই সূত্র ধরেই, শ্রীলঙ্কার মাটিতে আধিপত্য বজায় রেখেছে ভারতীয় ক্রিকেট দল। 2010 সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে গোটা সিরিজ 1-1 ড্র করে আসার পর 2015 সালে 2-1 ব্যবধানে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। সেই জয়ের পর এ বছর লঙ্কান ভূমিতে 1-0 ব্যবধানে টেস্ট সিরিজ ভারত।

শ্রীলঙ্কার মাটিতে ভারতের আধিপত্য

এবছর শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়ে প্রথমটিতে 165 রানের বিরাট ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয় টেস্টে নেমে বড় রান তুলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় নিশ্চিত করতে পারেনি ভারতীয় দল। এর নেপথ্যে অবশ্য রয়েছে শ্রীলঙ্কার দাপুটে ক্রিকেটার সোনাল দিনুশার তিনটি সেঞ্চুরি। আর তাতেই আটকে গিয়েছে ভারত। তবে দ্বিতীয় টেস্ট ড্র হলেও প্রতিপক্ষ দলের ঘরের মাঠে ভারতের দাপট অব্যাহত রয়েছে।

2015 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে 2-1 ব্যবধানে জেতার পর 2026 সালের টেস্ট সিরিজেও 1-0 ব্যবধানে জিতে লঙ্কান ভূমিতে নিজেদের জয়ের ধারা বজায় রেখেছে টিম ইন্ডিয়া। বলাই বাহুল্য, দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে প্রথমেই 503 রান তুলে দিয়েছিল টিম ইন্ডিয়া। পরবর্তীতে সেই রানকে সামনে রেখে প্রথম ইনিংসে 290 তুলে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। পরে ভারতের ফলো অনের মুখে পড়ে শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে 429 রান তুলে ম্যাচ ড্র করে দেয় তারা।

আরও পড়ুন: ট্রেনে করতেন ডেলি প্যাসেঞ্জারি, টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন দুর্গাপুরের ছেলে অভিপ্রায়

উল্লেখ্য, ড্র করা সত্বেও ভারত শ্রীলঙ্কার মাটিতে জয়ের ধারা অক্ষুণ্ন রাখলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বেশ ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। আসলে, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিততে না পারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় বাংলাদেশকে টপকে চার নম্বরে পৌঁছনো হয়নি ভারতের। একই সাথে জটিল হয়েছে ফাইনালে ওঠার অঙ্ক। কমেছে পয়েন্ট শতাংশও।

Leave a Comment