সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ জুলাই, শনিবার। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, শুভেন্দুর কড়া অ্যাকশন, ফের ভিডিও বার্তা মোদীর, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) অনশন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
ককরোচ জনতা পার্টির সমস্ত দাবি মেনে নিয়েছিল কেন্দ্র সরকার। এমনকি দুপুরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। যদিও অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়েছেন, তাদের আরও দুটি দাবি কেন্দ্র সরকারকে মানতে হবে। তবে সেই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে কেন্দ্র সরকার। সেই মতোই তারা অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করল। আসলে শিক্ষা মন্ত্রীর পদত্যাগের পর শনিবার ফের কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন সিজেপি। সেখানে সমস্ত দাবি মেনে নেওয়ায় তাদের এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) পুলিশ আধিকারিককে সাসপেন্ড শুভেন্দু সরকারের
তৃণমূল আমলে ঘটা বিভিন্ন অপরাধমূলক কাজে যুক্ত থাকা পুলিশ আধিকারিকদের এবার সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালিয়াগঞ্জে নবম শ্রেণীর রাজবংশী ছাত্রীর উপর হত্যার ঘটনায় জোরপূর্বক নাবালিকার দেহ অসংবেদনশীল ভাবে রাস্তায় টেনাহিঁচড়ে নিয়ে গিয়েছিল পুলিশ আধিকারিক। সেই কারণেই তাঁকে সাসপেন্ড করেছে মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি কাকদ্বীপে কালী মূর্তি ভাঙচুর এবং মা কালীর মূর্তিকে প্রিজম ভ্যানে তোলা হয়েছিল। সেখানে লাঠিচার্জ করার ঘটনায় অভিযুক্ত আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড করা হয়েছে আজ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) অভিষেকের বিরুদ্ধে ফের এফআইআর
সেবাশ্রয় দুর্নীতি কান্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। অভিষেকের বিরুদ্ধে এবার বিষ্ণুপুর থানায় অভিযোগ লিখিয়েছেন বিজেপির নেতা ববি। তাঁর অভিযোগ, সেখানকার ইকো ক্রিক ক্লাবে প্রায় ৪০ দিন রিসোর্ট দখল করে রেখেছিল তৃণমূল। এমনকি বকেয়া টাকা চাইতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর অনুগামীরা রিসোর্ট ভেঙে দেওয়ার হুমকি দেয়। আসলে সেবাশ্রয় শিবিরের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ উঠে এসেছে। ভুল চিকিৎসার কারণে রোগীদের অঙ্গহানীর মতো ঘটনাও ঘটেছে। তারই মধ্যে আবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা
অবশেষে সিজেপির দাবি মেনে নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। ছাত্র-ছাত্রীদের দাবি মেনে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি। এমনকি সেই চিঠি প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। এবং রাষ্ট্রপতি তাঁর ইস্তফা গ্রহণ করেছেন। আসলে নিটের প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে আন্দোলনে নেমেছিল ককরোচ জনতা পার্টি। তাদের স্পষ্ট দাবি ছিল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে ইস্তফা দিয়েছেন তিনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) টেটের প্রশ্নফাঁসের মাস্টারমাইন্ড গ্রেফতার
নিট বিতর্কের মাঝে গ্রেফতার হল মহারাষ্ট্র শিক্ষক নিয়োগ পরীক্ষা অর্থাৎ টেটের প্রশ্ন ফাঁসের মূল অভিযুক্ত বিজেন্দ্র কুমার গুপ্ত। জানা গিয়েছে, দীর্ঘদিন পলাতক থাকার পর বিহারের সমস্তিপুর জেলা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সেখানকার একটি গ্রামে আত্মগোপন করেছিলেন তিনি। আটক করার পর তাঁকে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সবথেকে বড় ব্যাপার, এই প্রশ্ন ফাঁস কাণ্ডে অভিযুক্তের স্ত্রীসহ তাঁর পরিবারও যুক্ত রয়েছে বলে খবর। কিন্তু এত সাধারণ পরিবারের একজন কীভাবে প্রশ্ন ফাঁসের সঙ্গে যুক্ত থাকতে পারল, তা নিয়ে শুরু হয়েছে তল্লাশি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) প্রতিটি বাড়িতে জল সংরক্ষণের ব্যবস্থা রাজ্য সরকারের
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং আবর্জনা দূর করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে। তবে শুক্রবার অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছেন, প্রতিটি গৃহস্থের বাড়িতে বাধ্যতামূলকভাবে বৃষ্টির জল সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণের জন্য বসানো হবে বোটল ক্রাশার। এর মধ্যে ব্যবহৃত প্লাস্টিক বোতল জমা দিলে বিনামূল্যে পরিবেশ বান্ধব ব্যাগ মিলবে বলেও জানানো হয়েছে। এছাড়া পরিবেশ উন্নয়নের জন্য গৃহস্থ বাড়িগুলিতে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) সিজেপির বিক্ষোভ ও হিংসার প্রতিবাদে তিরঙ্গা যাত্রার ডাক বিজেপির
এবার ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতিবাদে তিরঙ্গা মিছিলের ডাক দিল ভারতীয় জনতা পার্টির সমর্থকরা। আগামী সোমবার পথে নামতে চলেছে বিজেপি। আসলে শুক্রবার সিজেপির আন্দোলনের সমর্থনে বিক্ষোভকে কেন্দ্র করে কলকাতায় ভাঙচুরের ঘটনা ঘটে। পাশাপাশি সাংবাদিকদেরকে পর্যন্ত আহত হতে হয়। এদিকে আজ শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। তবে বিজেপির সূত্র মারফত জানা গিয়েছে, সোমবার বিকাল তিনটায় শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা ফ্লাইওভার, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে তিরঙ্গা যাত্রা করবে উত্তর কলকাতার বিজেপি সংগঠনের কর্মী সমর্থকরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) শিলিগুড়ি থেকে দিল্লি বাস পরিষেবা
এবার উত্তরবঙ্গের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হল। শিলিগুড়ি থেকে সরাসরি দিল্লি যাওয়ার বাস চালু হল। এই বাসটি লখনৌ হয়ে দিল্লি পৌঁছবে বলে খবর। রিপোর্ট অনুযায়ী, বাসটি শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড থেকে ছাড়বে এবং শিব মন্দির, বাগডোগরা, ইসলামপুর, কিশানগঞ্জ, আরারিয়া, সাকরি, দারভাঙ্গা, মোজাফফরনগর, গোপালগঞ্জ, গোরখপুর, লখনৌ, গঙ্গা এক্সপেসওয়ে হয়ে সরাসরি দিল্লির কাশ্মীরে গেটে পৌছবে। বাসটি শিলিগুড়ি জংশন থেকে ছাড়বে সকাল ৮:১০ মিনিটে, অন্যদিকে দিল্লি থেকে ছাড়বে দুপুর দুটো নাগাদ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) সাংবাদিকদের উপর হামলায় গুন্ডা দমন আইনে ব্যবস্থা
রাজ্যে ইতিমধ্যেই গুন্ডা দমন আইন কার্যকর করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে গতকাল কলকাতার আন্দোলনে সাংবাদিকদের পাশাপাশি অনেক পুলিশ এবং সাধারণ মানুষ আহত হয়। এবার সেই ইস্যু নিয়ে বড় কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইতিমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং হেয়ার স্ট্রিট থানা ও এন্টালিতে মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে। ওই অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট বলেছেন, যেহেতু ভারত গণতান্ত্রিক দেশ। সেখানে যে কেউ তাঁর মতামত প্রকাশ করতে পারে। কিন্তু যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেখানে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) মধ্যরাতে ফের ভিডিও বার্তা মোদীর
বৃহস্পতিবার রাতে ভিডিও বার্তা দিয়ে এমনিতেই নিট বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ভিউয়ের দিক থেকে সেই ভিডিও রেকর্ড গড়েছে। তবে ফের গতকাল রাতে ৪০ সেকেন্ডের একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন মোদী। এবং সেখানে তিনি দেশের তরুণ তরুণীদেরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি ভিডিও বার্তায় বলেন, অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। কাল অনেক রাতে আপনাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ হয়েছিল। তবে আপনাদের ভালোবাসা এরকমই থাকবে। আপনারা যে পরামর্শ দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন