=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাত্র কয়েকটি উপকরণেই বাড়িতেই বানান চিকেন মালাই কাবাব, রইল রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষার বিকেলে চায়ের আড্ডা দেওয়ার সময় সঙ্গে কিছু টক ঝাল মিষ্টি খেতে ইচ্ছে করে। কিন্তু সবসময় বাইরের খাবার খেতেও (Evening  Snacks Recipe) ইচ্ছে করে না। সেক্ষেত্রে বাড়িতেই বানানো যায় নানা রকমের মুখরোচক খাবার। তাই আমাদের আজকের প্রতিবেদন নিয়ে এসেছে এক দারুণ রেসিপি, আর সেটি হল চিকেন মালাই কাবাব (Chicken Malai Kabab)। একদম সহজ উপকরণ দিয়েই বানানো যাবে এই রেসিপি, তাহলে চলুন ঝটপট জেনে নেওয়া যাক এই রেসিপিটি।

উপকরণ

চিকেন মালাই কাবাব বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল— বোনলেস চিকেন, পেঁয়াজ কুচি, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা কুচি, ব্রেড ক্রাম্পস, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ঘি, আদা বাটা, রসুন বাটা, কয়লার টুকরো, টক দই, ফ্রেস ক্রিম, দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিনি।

রান্নার পদ্ধতি

প্রথমে বাজার থেকে আনা বোনলেস চিকেনগুলো ভালো ধুয়ে কিমার মতন কেটে নিতে হবে। এবার একটি পাত্রে মাংসের কিমা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন বাটা এবং ব্রেড ক্রাম্পস দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর মশলা হিসেবে একে একে দিয়ে দিতে হবে নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। ভালো করে মশলা সমেত মিশ্রণটা ভালো করে মাখার পর সামান্য ঘি মিশিয়ে নিতে হবে। এবার মাংসের কিমাটা পকোড়া বা কাবাবের আকারে বানিয়ে নিতে হবে।

আরও পড়ুন: বাড়িতেই নিরামিষ স্টাইলে বানিয়ে ফেলুন সয়াবিনের মুইঠ্যা, রইল রেসিপি

এবার একটি প্যানে সামান্য ঘি গরম করে ওর মধ্যে কাবাবগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে ওই কাবাবগুলোর মাঝে একটি ছোট বাটিতে একটা কয়লার টুকরো নিয়ে ওর মধ্যে ঘি দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে এই কাবাগুলি থেকে একটা স্মোকি গন্ধ আসবে যার ফলে স্বাদ বেড়ে আরও চারগুণ হয়ে যাবে। এবার মালাই বানানোর জন্য একটি বাটিতে ফেটিয়ে রাখা টক দই, ফ্রেস ক্রিম, দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। সেই মিশ্রণটা এবার কাবাবের মধ্যে ঢেলে দিতে হবে। এবং ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ঘি। ১০ মিনিট মত মালাইটা রান্না করতে দিতে হবে। ব্যস, তাহলেই তৈরি চিকেন মালাই কাবাব।

Leave a Comment