=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ধর্মেন্দ্র প্রধানের থেকে কম, বর্তমান শিক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশীর শিক্ষাগত যোগ্যতা কতটা জানেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জেন জি আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই দেশের নতুন শিক্ষা মন্ত্রী বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী (Pralhad Joshi)। দীর্ঘদিন ধরে খনির কয়লার দায়িত্ব থেকে শুরু করে সংসদের অন্দরমহলের একাধিক কাজ সামলেছেন তিনি। তবে অন্যান্য দায়িত্বের তুলনায় দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব কাঁধে নিয়ে চলাটা যথেষ্ট কঠিন সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যাঁর কাঁধে এই গুরু দায়িত্ব দেওয়া হল সেই প্রহ্লাদ জোশী আদতে কতটা শিক্ষিত? তাঁর শিক্ষাগত যোগ্যতাই বা কী?

দেশের নতুন শিক্ষা মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কতটা?

দেশের নতুন শিক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশী কিন্তু কলা বিভাগের ছাত্র। সরকারি তথ্য অনুযায়ী, কর্নাটকের হুবলি বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন তিনি। পরবর্তীতে 1983 সালে ধারওয়াড়ে কর্ণাটক বিশ্ববিদ্যালয়ের অধীনে কদাসিদ্ধেশ্বর আর্টস কলেজের কলাবিভাগ থেকে স্নাতক বা BA ডিগ্রি অর্জন করেন দেশের নতুন শিক্ষা মন্ত্রী। বলাই বাহুল্য, উত্তর কর্নাটকের এই বিশ্ববিদ্যালয় থেকেই বহু সরকারি আমলা থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মীরা পাস করে এসেছিলেন।

প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষাগত যোগ্যতা

দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের শিক্ষা জীবনের গোটা সময়টাই কেটেছিল তাঁর নিজের রাজ্য ওড়িশায়। সে রাজ্যেরই তালচের কলেজে পড়াশোনা শেষ করে ভুবনেশ্বরের উৎকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। স্নাতকের পর এই বিশ্ববিদ্যালয় থেকেই নৃবিজ্ঞান বা অ্যান্থ্রোপলজি নিয়ে স্নাতকোত্তর বা MA ডিগ্রি অর্জন করেন দেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। হিসেব করে দেখতে গেলে পুঁথিগত বিদ্যার দিক থেকে ধর্মেন্দ্র প্রধানের নিরিখে পিছিয়ে রয়েছেন বর্তমান শিক্ষা মন্ত্রী।

অবশ্যই পড়ুন: “একটাই দল খেলেছে..” ডার্বি জিতেই ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগানের নতুন কোচের

প্রসঙ্গত, 2004 সালে ধারওয়াড় লোকসভা কেন্দ্রে প্রথমবারের মতো নির্বাচিত হওয়ার পর থেকেই একেবারে সক্রিয়ভাবে রাজনীতিতে জুড়ে গিয়েছিলেন দেশের বর্তমান শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি। যদিও এর আগেও রাজনীতিতে মাথার ঘাম পায়ে ফেলেছিলেন বিজেপির পাঁচবারের সাংসদ তথা বিশিষ্ট রাজনীতিক প্রহ্লাদ। এবার তাঁর সামনে বড় চ্যালেঞ্জ। দেশের কোটি কোটি পড়ুয়ার ভবিষ্যৎ এখন তাঁর হাতে! কাজেই দেখার, দেশের শিক্ষামন্ত্রীর দায়িত্বে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন তিনি।

Leave a Comment