=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নতুন সরকার আসতেই DA নিয়ে গেল চিঠি, কপাল খুলবে কর্মীদের?

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে। তাতেই যেন মুখে হাসি ফুটছে সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীদের। পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ (Dearness Allowance) মামলা নিয়ে দীর্ঘদিনের জলঘোলা অবশেষে কাটতে চলেছে। আজ নবান্নে প্রথম সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ অন্যান্য মন্ত্রীরা। সেখানেই মুখ্যমন্ত্রী জানান যে, আগামী সোমবার ডিএ থেকে পে কমিশন নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হবে।

ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত

কনফেডারেশন অফ স্টেট গভরমেন্ট এমপ্লয়িজেরদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় গতকাল ফেসবুক পোস্টে লিখেছেন, আগামীকাল নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেই প্রেক্ষিতে অতিরিক্ত অর্থ দফতরের মুখ্য সচিবের মাধ্যমে পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলার সর্বোচ্চ আদালতের রায় মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মহাশয়ের কাছে তুলে ধরার অনুরোধ মেলের মাধ্যমে জানানো হয়েছে। তাতেই যেন আজ শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী।

আজ সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়েছেন, আগামী সোমবার নতুন করে দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক হবে। আর ওই দিন রাজ্যের বকেয়া DA থেকে শুরু করে সপ্তম বেতন কমিশনসহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর পাশাপাশি প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে এবং আরজি কর সহ বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের বিরুদ্ধে ওইদিন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, আজ মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আপাতত কোনও প্রকল্প বন্ধ হচ্ছে না। পাশাপাশি বিএসএফ-দের জন্য বর্ডারে বেড়া দেওয়ার জায়গা বরাদ্দ করেছেন তিনি, এবং আগামী ৪৫ দিনের মধ্যেই তা কার্যকর হবে। এর পাশাপাশি আজ থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর হওয়ার কথা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। প্রথম বৈঠকেই সব সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ, সরকার গঠনের পর খুব বেশি সময় পাওয়া যায়নি। আপাতত যে কাগজগুলো তৈরি করা হয়েছিল, সেগুলোই প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মমতাকে হারিয়ে ক্ষমতায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ বাংলাদেশে

না বললেই নয়, রাজ্যের সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ-র দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরেই। এ নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। আর সেই মামলার রায় এখনও পর্যন্ত অধরা। অপেক্ষায় অপেক্ষায় বসে রয়েছেন কর্মচারী থেকে শুরু করে পেনশনভোগীরা। তবে সরকার বদলের পরেই তাঁরা ডিএ পাবেন বলে আশাবাদী। সেই বিষয়েই সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Leave a Comment