=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সরকারি চাকরি পরীক্ষায় বয়সসীমা বৃদ্ধি, সঙ্গে একাধিক ঘোষণা রাজ্য সরকারের

প্রীতি পোদ্দার, কলকাতা: শপথ গ্রহণের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বড় পদক্ষেপ! আজই নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন শুভেন্দু। অবশেষে প্রায় দেড় ঘণ্টার বৈঠকের (Cabinet Meeting) পর দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিককে সাংবাদিক সম্মেলনে (Press Conference) ৬টি বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন তিনি। পাশাপাশি সামাজিক প্রকল্প নিয়ে দিলেন বড় বার্তা।

সাংবাদিক সম্মেলনে সরাসরি মুখ্যমন্ত্রী

ক্যাবিনেট মিটিংয়ের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে, “আমরা প্রথম ক্যাবিনেটের বৈঠক করেছি। মন্ত্রিসভায় আমার পাঁচজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ ছিলাম। ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। দীর্ঘদিন বাদে ভয়মুক্ত, অবাধ নির্বাচন দেখল পৃথিবীর মানুষ। ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী সকলকে কৃতজ্ঞতা জানাই।” জানা গিয়েছে এদিনের প্রথম ক্যাবিনেট বৈঠকে মোট ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একনজরে সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।

নেওয়া হয়েছে ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

আজ, সোমবার নতুন বিজেপি সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে যে ৬টি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলি হল –

১. দেশের ও পশ্চিমবঙ্গের সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের BSF-কে জমি হস্তান্তর প্রক্রিয়ার অনুমোদন করা হয়েছে। আজ থেকেই হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। আগামী ৪৫ দিনের মধ্যে BSF-এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করা হবে।

২. সরকার গঠনের জন্য বিজেপির যে ৩২১ জন কর্মীর আত্মবলিদানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে তাঁদের পরিবারের দায়িত্ব নিতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি কর্মীদের হত্যার বিচার দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

৩. এতদিন পর্যন্ত রাজ্যের IAS, IPS ও WBCS-এর কেউ কেন্দ্রীয় ট্রেনিংয়ে যুক্ত হওয়ার অনুমোদন পেতেন না। তবে এখন থেকে ট্রেনিং নেওয়ার অনুমোদন দিল শুভেন্দু সরকার।

৪. দ্রুত রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হতে চলেছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা, উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনা-সহ অন্য কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে যুক্ত হল।

৫. রাজ্যে BNS কার্যকর করা হয়নি। এতদিন অসাংবিধানিকভাবে আইপিসি লাগু ছিল বঙ্গে। তবে এখন থেকে পশ্চিমবঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা মেনে কাজ শুরু করার অনুমোদন দেওয়া হল।

৬. ২০১৫ থেকে কোনও রিক্রুটমেন্ট হয়নি। তাই মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়ানো হল।

আরও পড়ুন: সাঁতরাগাছি থেকে রাজস্থানের নতুন ট্রেন ঘোষণা রেলের, জানুন সময়সূচি ও রুট

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, “পূর্বতন সরকার অনেক ক্ষতি করে দিয়ে গিয়েছে। কিন্তু এবার বিজেপি সরকার এমন কাজ করবে যে বিরোধীদল, সমালোচকরা এবং সাংবাদিকরা কোনো রকম অভিযোগ করার সুযোগ দেওয়া হবে না।” এছাড়াও তিনি জানিয়েছেন, কোনও চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হবে না। তবে অ-ভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও রাজ্যে জনগণনা কাজ শুরু করার অনুমতি দিয়েছেন তিনি। জানা গিয়েছে, পরবর্তী ক্যাবিনেট মিটিং পরের সোমবার করা হবে। এবং পরবর্তী মিটিং থেকে দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পল সাংবাদিক সম্মেলন করবেন বলে জানান শুভেন্দু।

Leave a Comment