=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নতুন সলমন খান পেয়ে গেল বলিউড, বন্ধুর ছেলের সাথে হুবহু মিল ভাইজানের

আনিষা চৌধুরী, কলকাতা: বলিউডে (Bollywood) তারকাদের সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের চেহারার মিল নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে এবার সেই তালিকায় উঠে এসেছে প্রযোজক সাজিদ নাদিয়াডওয়ালার (Sajid Nadiadwala) ছোট ছেলে সুফিয়ান নাদিয়াডওয়ালার নাম। সম্প্রতি তাঁর কিছু ছবি ও ভিডিও সামনে আসতেই নেটিজেনদের একাংশের নজর আটকে যায় চেহারার দিকে। অনেকেরই দাবি, তরুণ সুফিয়ানের মুখের গড়ন ও লুকের সঙ্গে নব্বইয়ের দশকের সালমান খানের (Salman Khan) বেশ মিল রয়েছে।

‘৯০-এর দশকের সালমান’

সুফিয়ানকে দেখে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা অবাক। সেই নিয়ে একাধিক মন্তব্যও দেখা গিয়েছে। কেউ তাঁকে ‘৯০-এর দশকের সালমান’-এর সঙ্গে তুলনা করেছেন, আবার কারও চোখে তিনি যেন অভিনেতারই ছোটবেলার সংস্করণ। বিশেষ করে তাঁর চুলের স্টাইল, মুখের গড়ন এবং সামগ্রিক লুক দেখে যে কারোর মনে হতে পারে ইনি সালমানপুত্র। এমন অস্বাভাবিক মিল এই তুলনাকে আরও জোরালো করেছে বলে মত নেটিজেনদের একাংশের।

সাজিদ নাদিয়াডওয়ালার সঙ্গে সালমান খানের দীর্ঘদিনের বন্ধুত্বের কথাও বলিউডে সকলেরই জানা। একাধিক ছবিতে তাঁদের পেশাগত সম্পর্কও রয়েছে। সেই কারণেই সাজিদের ছেলেকে সালমানের সঙ্গে তুলনা করে মজার মন্তব্য করছেন অনেকে। সম্প্রতি সালমান খানের সঙ্গে সুফিয়ানের সাক্ষাতের কিছু মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।

তবে সুফিয়ান নিজে এখনও বলিউডের কোনও ছবিতে অভিনয় করেননি। তাই এখনও তিনি অভিনয় জগতে পরিচিত মুখ হয়ে ওঠেননি। সাজিদ ও ওয়ার্দা খান নাদিয়াডওয়ালার ছোট ছেলে হিসেবেই মূলত তাঁর পরিচিতি। কিন্তু তাঁর সাম্প্রতিক ছবি প্রকাশ্যে আসার পর থেকেই চেহারার এই মিল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: “১০ মার্চ রাজ্যে মিথ্যা দিবস!” নন্দীগ্রাম থেকে মমতাকে পা ভাঙা নিয়ে কটাক্ষ শুভেন্দুর

সব মিলিয়ে, তারকা-সন্তানদের নিয়ে নেটপাড়ার আগ্রহের মধ্যেই সুফিয়ানকে ঘিরে তৈরি হয়েছে নতুন কৌতূহল। সত্যিই তাঁর মধ্যে সালমান খানের ছায়া রয়েছে কি না, তা অবশ্য প্রত্যেকের ব্যক্তিগত দেখার বিষয়। তবে সোশ্যাল মিডিয়ায় হওয়া এই তুলনা যে আপাতত বেশ নজর কেড়েছে, তা বলাই যায়।

Leave a Comment