=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নবান্নের পর গেরুয়াময় হচ্ছে বিকাশ ভবন, শুরু তোড়জোড়

সৌভিক মুখার্জী, কলকাতা: ডাবল ইঞ্জিন সরকারের পশ্চিমবঙ্গ এখন গেরুয়াময়। ইতিমধ্যেই নবান্নের ফলকের নীল রং বদলে করা হয়েছে গেরুয়া। এবার পালা বিকাশ ভবনের (Bikash Bhavan)। নবান্নের মতো এখানকারও ফলকের রং বদলাতে চলেছে। শুরু হয়েছে সেই তোড়জোড়। তবে আপাতত বিল্ডিং এর রং নীল-সাদা থাকবে বলেই জানা যাচ্ছে। প্রথম পর্যায়ে শুধুমাত্র ফলকের রং বদলানো হবে। কিন্তু আগামী দিনে ধাপে ধাপে পুরোটাই গেরুয়াময় করা হতে পারে।

বদলে যাচ্ছে বিকাশ ভবনের রং

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অপশাসনের অবসান ঘটিয়ে এবার ক্ষমতা দখল করেছে বিজেপি সরকার। তারপর থেকেই প্রশাসনিক থেকে শুরু করে রাজনৈতিক মহলে বইছে গেরুয়া ঝড়। তৃণমূলের জমানার একাধিক সরকারি প্রকল্পের নাম বদলে নতুন নাম দিয়েছে বিজেপি। পাশাপাশি হকার উচ্ছেদ থেকে শুরু করে রাস্তাঘাটের রংও বদলে ফেলা হয়েছে। সবকিছুই এখন গেরুয়াময়। সম্প্রতি নবান্নের নীল রঙের নেমপ্লেট বদলে তা করা হয়েছে গেরুয়া। সবথেকে বড় ব্যাপার, রাজ্যের পরিবর্তনের পরেই নবান্ন একেবারে গেরুয়া লাইটে ঢেকে ফেলা হয়েছিল। যদিও এখনও পর্যন্ত নবান্নের বিল্ডিং এর রং পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র ফলকের রংটাই বদলানো হয়েছে।

জানা যাচ্ছে, নবান্নের ধাঁচেই এবার বিকাশ ভবনের নাম ফলকের রং বদলে নীল থেকে করা হবে গেরুয়া। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। এমনকি রাজ্যের অন্যান্য সরকারি দফতরগুলির রং ধীরে ধীরে গেরুয়া করা হবে বলেই জানাচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ। তবে রাজ্যের পালাবদলের পর আপাতত দুটি সরকারি ভবনের রং পরিবর্তনের পথে হেঁটেছে ডাবল ইঞ্জিন সরকার। অনুমান করা যাচ্ছে, আগামী দিনগুলিতে রাজ্যের সমস্ত সরকারি ভবনই গেরুয়াময় হতে পারে।

আরও পড়ুন: এবার আউটডোরে চিকিৎসা করাতেও লাগবে আধার কার্ড, নয়া নিয়ম রাজ্যের হাসপাতালে

এদিকে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পরিচালিত কন্যাশ্রী প্রকল্পের নাম পরিবর্তন করে রাখে কন্যারত্ন। অন্যদিকে সবুজ সাথী প্রকল্পের নাম পরিবর্তন করে রাখা হয়েছে সারথি। সরকার গঠন করে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, আগের সরকারের কোনও প্রকল্প বন্ধ হবে না। তবে নতুন সরকার নতুন ধাঁচেই প্রকল্পগুলি চালিয়ে যাবে। এমনকি সবথেকে বড় ব্যাপার, তৃণমূলের আমলে সরকারি স্কুলের পড়ুয়াদের যে খাতা দেওয়া হতো, তার রঙেও এসেছে বদল। সেখানেও এখন গেরুয়া রং। এমনকি সরকারি স্কুলের ইউনিফর্ম পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রেও থাকবে গেরুয়া রংয়ের ছোঁয়া।

Leave a Comment