=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নভেম্বরে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, এক নজরে দেখুন RBI-র ছুটির তালিকা

সহেলি মিত্র, কলকাতা: ব্যাঙ্কের অনেক কাজ বাকি রয়েছে? নভেম্বরে করবেন বলে ভেবে রেখেছেন? তাহলে জানিয়ে রাখি, সামনের মাসে একটানা বহুদিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday November) থাকবে। যার সরাসরি প্রভাব ব্যাঙ্ক গ্রাহকদের ওপর পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই অক্টোবরের শেষ সপ্তাহ শুরু হয়েছে এবং আর কয়েক দিনের মধ্যেই ২০২৬ সালের একাদশ মাস অর্থাৎ নভেম্বর, শুরু হবে। আগামী মাসে পেনশন প্রদান, টাকা তোলা, জমা দেওয়া বা অন্য কোনো আর্থিক লেনদেনের জন্য যদি আপনার ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হয়, তবে প্রথমে ছুটির তালিকা দেখে নিতে ভুলবেন না। জানা গিয়েছে, সামনের মাসে টানা ১৬ দিন অবধি ব্যাঙ্ক বন্ধে থাকবে।

নভেম্বরে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?

বিভিন্ন আঞ্চলিক উৎসব ও উদযাপনের কারণে ২০২৬ সালের নভেম্বরে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তাই, অসুবিধা এড়াতে গ্রাহকদের আগে থেকেই ব্যাঙ্ক শাখায় যাওয়ার পরিকল্পনা করে রাখা উচিত। স্থানীয় উৎসব এবং আঞ্চলিক অনুষ্ঠানের উপর ভিত্তি করে বিভিন্ন রাজ্য ও শহরে ব্যাঙ্কের ছুটির দিনগুলি ভিন্ন ভিন্ন হবে। এর মানে এই নয় যে একটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকার অর্থ দেশব্যাপী ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ হয়ে যাওয়া। তাই, ব্যাঙ্কিং সংক্রান্ত কোনো কাজ করার আগে, আপনার রাজ্য এবং শহরে প্রযোজ্য ছুটির দিনগুলি অবশ্যই দেখে নিন।

আরও পড়ুনঃ শনির সাড়ে সাতিতে ২০২৭ সালে তিন রাশির সামনে কঠিন সময়, কীভাবে কাটাবেন প্রভাব?

এক নজরে ছুটির তালিকা

  • ১ নভেম্বর, রবিবার : কন্নড় রাজ্যোৎসব, হরিয়ানা দিবস, পুদুচেরি মুক্তি দিবস এবং কুট উৎসব। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে রবিবার ছুটি থাকে।
  • ৮ নভেম্বর, রবিবার: দীপাবলি, লক্ষ্মীপুজো এবং কালী পূজা। সংশ্লিষ্ট রাজ্যগুলিতে রবিবার ছুটি থাকে।
  • ৯ নভেম্বর, সোমবার: গোবর্ধন পুজো। চণ্ডীগড় এবং মধ্যপ্রদেশ সহ কিছু এলাকায় সম্ভাব্য ছুটি।
  • ১০ নভেম্বর, মঙ্গলবার: বালি প্রতিপদ (দীপাবলি পাদওয়া), বিক্রম সংবত নববর্ষ এবং গুজরাটি নববর্ষ। মহারাষ্ট্র এবং গুজরাট সহ কয়েকটি রাজ্যে ছুটি থাকবে।
  • ১১ নভেম্বর, বুধবার: ভাইদুজ, ভাতৃদ্বিতীয়া এবং চিত্রগুপ্ত জয়ন্তী। কিছু রাজ্যে ব্যাঙ্কের দরজা সকলের জন্য বন্ধ থাকবে।
  • ১৪ নভেম্বর, শনিবার: সারাদেশে মাসের দ্বিতীয় শনিবার নিয়মিত ব্যাঙ্ক ছুটি। মেঘালয়েও ওয়াঙ্গালা উৎসব পালিত হবে।
  • ১৫ নভেম্বর, রবিবার: ছট পুজো ও বিরসা মুন্ডা জয়ন্তী। বিহার সহ একাধিক জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  • ১৬ নভেম্বর, সোমবার: ছট পুজো উপলক্ষে কিছু রাজ্যে ব্যাঙ্ক ছুটি থাকতে পারে।

Leave a Comment