=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নর্থইস্টকে গুঁড়িয়ে জয়, ডুরান্ড ফাইনালে মোহনবাগানের পথের কাঁটা ইস্টবেঙ্গল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যা ভাবা হচ্ছিল, শেষ পর্যন্ত সেটাই হতে চলেছে। দীর্ঘ তিন বছর পর ভারতের ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপের ফাইনালে (Durand Cup Final) মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এক কথায়, ডুরান্ডের ফাইনাল কলকাতা ডার্বি। এর আগে গতকাল দিল্লিকে টাইব্রেকারে হারিয়ে ডূরান্ড কাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল ইস্টবেঙ্গল। একেবারে সেই পথ ধরেই বৃহস্পতিবার, নর্থ ইস্ট ইউনাইটেডকে 4-3 ব্যবধানে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান (Mohun Bagan Super Giant)। এবার তাদের দেখা হবে চেনা বন্ধু লাল হলুদের সাথে।

ডুরান্ড কাপের মেগা ফাইনালে লড়াই হবে হাড্ডাহাড্ডি

এর আগে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে ডুরান্ড কাপে ট্রফি জেতার স্বপ্ন ভঙ্গ হয়েছিল মোহনবাগানের। বৃহস্পতিবার সেই নর্থ ইস্ট ইউনাইটেডকে মাঠ থেকেই বিদায় জানালো, বাগান ব্রিগেড। এদিন ম্যাচের একেবারে শুরু থেকেই একে অপরকে চাপে রেখেছিল মোহনবাগান এবং নর্থইস্ট। যদিও তার মধ্যে ছোট ছোট পাস খেলে গোল করার আপ্রাণ চেষ্টা করে গিয়েছিলেন মনবীর সিংরা। সেই সূত্রেই বেশ কয়েকবার সুযোগ পেয়ে গিয়েছিল মোহনবাগান। তবে তার সদ্ব্যবহার করতে পারেনি কেউই।

খেলা যখন, 63 মিনিটে পৌঁছে গিয়েছে, ভাল সুযোগ পেয়ে সেটা নষ্ট করে নর্থ ইস্ট ইউনাইটেড। এভাবেই একটা দীর্ঘ সময় নিজেদের নিংড়ে দিয়েও গোল করতে পারেনি দু দলের কোনও ফুটবলার। গোল আসছে না দেখে শেষে প্লেয়ার বদল পর্যন্ত করে মোহনবাগান। কিন্তু তাতেও ম্যাচে ছন্দে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত পূর্ণ সময়ের খেলা গোলশূন্য ড্র নিয়ে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

এদিন, খেলা টাইব্রেকারে গড়ালে নর্থইস্টের পরপর তিনটি শট রুখে দিয়ে গোল হতে দেননি মোহনবাগানের গোলকিপার বিশাল কাইথ। প্রথমে নর্থইস্ট দলের হয়ে গোল করেন নিনকোভিচ। পাল্টা শট করে মোহনবাগানকে সমতায় ফেরান রাহুল ভেকে। এরপর নর্থইস্ট ইউনাইটেডকে গোল করে এগিয়ে দেন আলাদিন। 2-1 ব্যবধান থেকে সেই লড়াইয়ে সমতা ফেরান শুভাশিস বসু। 2-2 থেকে ব্যবধানটা 3-2 করেন নর্থইস্ট ইউনাইটেডের এথিয়েন।

আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর দিন শেষ! এশিয়ান গেমসে নামছে মাত্র ১৩ বছরের এই খুদে

প্রতিপক্ষের গোল খাওয়ার পর পাল্টা গোল করে 3-3 সমতায় ফেরান লিস্টন কোলাসো। এরপর থেকে নর্থ ইস্ট এর তিনটি শট আটকে দিয়েছিলেন মোহনবাগানের গোলকিপার। এদিকে মোহনবাগানের হয়ে চতুর্থ গোলটি করেছিলেন জেমি ম্যাকলারেন। বলাই বাহুল্য, নর্থইস্টের পার্থিব গগৈয়ের শট বিশাল আটকে দিতেই জিতে যায় মোহনবাগান। আর এই জয়কে বুকে বেঁধেই আগামী 23 আগস্ট ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের মুখ দেখবে বাগান।

1 thought on “নর্থইস্টকে গুঁড়িয়ে জয়, ডুরান্ড ফাইনালে মোহনবাগানের পথের কাঁটা ইস্টবেঙ্গল”

  1. [5160]Royalbd | অনলাইন ক্যাসিনো বাংলাদেশি খেলোয়াড়দের জন্য,Royalbd একটি অনলাইন ক্যাসিনো গেমিং সাইট যেখানে বাংলাদেশি খেলোয়াড়রা ক্যাসিনো গেম খেলতে পারেন, তাই এখানে অ্যাকাউন্ট খোলার নিয়ম জেনে সাইন ইন করুন এবং ক্যাটাগরি অনুযায়ী গেম ব্রাউজ করে FAQ চেক করুন। visit: royalbd

    Reply

Leave a Comment