=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নাম নেই স্কোয়াডে, ভারতের বিরুদ্ধে স্টোক্সের জায়গায় আরেক ভারতীয়! কে এই প্লেয়ার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত বনাম ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে হেডিংলিতে ঘটল এক অদ্ভুত ঘটনা। ইংল্যান্ড বাহিনী (England) তখন ভারতের বিরুদ্ধে ফিল্ডিং করছে। এমতাবস্থায় হঠাৎ, দুই প্রতিদ্বন্দ্বী দলের ম্যাচে হাজির হলেন এক তরুণ ভারতীয়। কিন্তু কেন?

জানা যাচ্ছে, তৃতীয় দিনের ম্যাচে ইংলিশদের অধিনায়ক বেন স্টোকসের বিকল্প প্লেয়ার হিসেবে মাঠে ফিল্ডিং করতে আসেন ওই ভারতীয় তরুণ। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়, ইংল্যান্ডের হয়ে ভারতের বিরুদ্ধে ফিল্ডিং করতে আসা প্লেয়ারের নাম ছিল না কোনও দলের স্কোয়াডেই। তাহলে কেন, কীভাবে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে এন্ট্রি হল তাঁর?

ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে হঠাৎ এন্ট্রি তরুণ ভারতীয়র

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল তখন ব্যাট হাতে লড়ছে। এমতাবস্থায়, হঠাৎ মাঠে উপস্থিত হলেন এক 21 বছর বয়সি তরুণ ভারতীয়! না, কোনও ক্রিকেটারের সাথে দেখা করতে নয়, বরং ইংল্যান্ডের হয়ে ফিল্ডিং করতেই মাঠে নামানো হয়েছিল তাঁকে। কিন্তু কেন? জানা যায়, ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হঠাৎ করেই কোনও এক বিশেষ কারণে মাঠ ছাড়তে হয়েছিল ইংল্যান্ড দলের অধিনায়ক বেন স্টোকসকে।

মূলত সেই কারণেই বেনের বিকল্প হিসেবে কিছু মুহূর্তের জন্য ভারতের বিরুদ্ধে ফিল্ডিং করতেই 21 বছরের তরুণ ভারতীয়কে মাঠে নামায় ইংল্যান্ড ম্যানেজমেন্ট। আর এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই তরুণের পরিচয় নিয়ে। অনেকেই জানতে চাইছেন ভারতীয় হয়ে ভারতের বিরুদ্ধেই মাঠে নামলেন! আদতে কে এই তরুণ?

ইংল্যান্ডের হয়ে ফিল্ডিং করতে আসা ভারতীয়র পরিচয় | Know Who Is Yash Vagadia |

জানিয়ে রাখি, তৃতীয় দিনের ম্যাচে অধিনায়ক বেন স্টোকসের বিকল্প হিসেবে কয়েক মুহূর্তের জন্য টিম ইন্ডিয়ার বিরুদ্ধে মাঠে ফিল্ডিং করতে আসা ভারতীয় প্লেয়ারের নাম যশ ভাগাড়িয়া। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, মূলত ইয়র্কশায়ারের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন এই ভারতীয়। তবে জন্মসূত্রে ভারতীয় হলেও যশ তাঁর জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন ইংল্যান্ডে।

অবশ্যই পড়ুন: বন্ধ হয়ে যাবে রান্না! এই এক পণ্যের জন্যই পাক বন্ধু তুরস্কের ওপর নির্ভরশীল ভারত

সূত্রের খবর, লেখাপড়ার সূত্রে ভারত থেকে ইংল্যান্ড পাড়ি দেন যশ। এরপর থেকে সেখানেই বসবাস করছেন তিনি। জানিয়ে রাখি ইংল্যান্ডের অতি পরিচিত ক্লাব ইয়র্কশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলে ওদেশে বেশ খানিকটা জনপ্রিয়তা কুড়িয়েছেন ভাগাড়িয়া। মনে করা হচ্ছে, হয়তো সেই কারণেই স্কোয়াডে না থাকা সত্ত্বেও প্রবাসী ভারতীয়কে স্টোকসের বিকল্প হিসেবে কয়েক মুহূর্তের জন্য মাঠে নামিয়েছিল ইংল্যান্ড।

Leave a Comment