=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নালায় পাইপের কাজ করতে গিয়ে ৯৮ কোটির গুপ্তধন পেয়েও হাতছাড়া হল যুবকের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিকাশি নালার পাইপ বদলাতে গিয়ে বিপুল গুপ্তধন (Treasure) খুঁজে পেল 18 বছর বয়সী এক যুবক। ঘটনাটি ঘটেছে বেলজিয়ামের (Belgium) রাজধানী ব্রাসেলসের কাছেই। জানা যাচ্ছে, ব্রাসেলস থেকে অন্তত 30 কিলোমিটার দূরে একটি ভূগর্ভস্থ নিকাশি নালার পুরনো পাইপ বদলে নতুন পাইপ লাগানোর কাজ করছিল ওই যুবক। সেই সময় পাইপ বদলাতে গিয়েই মাটির নিচ থেকে বিপুল পরিমাণ সোনা সহ গাদাগুচ্ছের বহুমূল্য মুদ্রা খুঁজে পায় সে। যেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। দূর দেশ পেরিয়ে সেই খবর ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে!

98 কোটি টাকার গুপ্তধন উদ্ধার

জানা গিয়েছে, বেলজিয়ামের রাজধানীর 30 কিলোমিটার দূরে ওই ভূগর্ভস্থ নিকাশি নালায় সহকর্মীদের সাথে কাজ করার সময় আচমকা মাটির নিচে সোনালী রঙের কিছু পদার্থ দেখতে পায় কোবে নামক ওই যুবক। প্রথম দিকে মনে হয়েছিল হয়তো ইউরোর কয়েন পড়ে রয়েছে। তবে পরবর্তীতে মাটি খুঁড়তেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তার। মাটি কিছুটা খুঁড়ে ফেলতেই প্রথমে চোখে পড়ে সোনার বার। শেষ পর্যন্ত যুবকটি বুঝতে পারে সেখানে গুপ্তধন পেয়েছে সে।

অবশ্যই পড়ুন: ৩ মুসলিম দেশের ‘ভয়ঙ্কর’ চুক্তির প্রশংসায় ট্রাম্প, ভারত বলল “…পদক্ষেপ নেওয়া হবে”

তদন্তকারীদের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ওই যুবক মাটি খুঁড়ে যে বহুমূল্যবান সোনা এবং অন্যান্য ধাতুর মুদ্রা পেয়েছে সেগুলির মূল্য সর্বসাকুল্যে 9 মিলিয়ন ইউরো। এর অর্থ ভারতীয় মুদ্রায় প্রায় 98 কোটি টাকার সম্পদ পেয়েছে ওই যুবক। জানা যাচ্ছে, ওই বিপুল গুপ্তধনের মধ্যে ছিল সোনার বার, সোনার কয়েন, কিছু টুকরো সোনা সহ বেশ কিছু মুদ্রা। তবে এত বিপুল পরিমাণ সোনা, সেখানে কীভাবে এল, করাই বা ওই বিপুল পরিমাণ মূল্যবান গুপ্তধন সেখানে লুকিয়ে রেখেছিলেন তা জানতে শুরু হয়েছে তদন্ত।

কয়েকটি রিপোর্ট অনুযায়ী, বেলজিয়ামের যে অংশে গুপ্তধন উদ্ধার হয়েছে সেই জায়গাটি আপাতত প্রশাসনিক ঘেরাটোপে রয়েছে। এদিকে ওই গুপ্তধন উদ্ধার করে সেটিকে নির্দিষ্ট সুরক্ষিত জায়গায় রেখেছে প্রশাসন। প্রশ্ন উঠছে, 98 কোটি টাকা মূল্যের ওই বিপুল মূলধন কি পাবে যুবক? সাধারণত বেলজিয়ামের আইন অনুযায়ী, কোনও গুপ্তধনের প্রকৃত মালিক খুঁজে পাওয়ার জন্য একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সেটা হতে পারে পাঁচ বছর বা তারও বেশি। এই সময়ের মধ্যে যথাযথ প্রমাণ দিয়ে ওই মূলধনের প্রকৃত মালিকানা দাবি করা যেতে পারে। তবে এত বিপুল মূলধন যুবকটিকে দেওয়া হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এমনিতেও ওই যুবক গুপ্তধন পাওয়ার আশা ছেড়ে দিয়েছে। তবে এই মূল্যবান সম্পদ খুঁজে দেওয়ার জন্য কিছু পুরস্কার পাওয়ার আশায় কোবে।

Leave a Comment