=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিম্নচাপের চোখ রাঙানি, কলকাতা সহ ৪ জেলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ বিদায়বেলাতেও ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে বাংলাজুড়ে। বৃষ্টিতে ভিজছে কলকাতাসহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। আজ শুক্রবারও যার ব্যতিক্রম ঘটবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বেশিরভাগ মানুষ বলছেন, বর্ষা যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। এর কারণ মিয়ানমারের ওপর অবস্থানরত নিম্নচাপ। এর ফলে বৃষ্টি হচ্ছে বাংলায়। আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে? চলুন জেনে নিই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমে দেখা যাক, আজ সারাদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে পূর্বাভাস জারি করে জানানো হয়েছে, এদিন প্রতিটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে হাওড়া, কলকাতা এবং উত্তর ২৪ পরগণা জেলায়।

আরও পড়ুনঃ “ভারত যদি চায় আমরা তাদের উপর হামলা করি, তাহলে সেই ইচ্ছে পূরণ হবে” জানিয়ে দিল পাকিস্তান

 

আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তর মিয়ানমার এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর অবস্থানরত নিম্নচাপ অঞ্চলটি একই অঞ্চলের ওপর অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি উচ্চতা অবধি বিস্তৃত রয়েছে। আগামী ১২ ঘণ্টায় এটি একই অঞ্চলের ওপর অবস্থান করার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।

আরও পড়ুনঃ তিস্তায় ১১৭৬ কোটি ব্যয়ে তৈরি হবে ৬ লেনের সেতু, ঘোষণা নীতিন গডকরির

 

 

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ শনিবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন থেকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই জায়গার আবহাওয়াই মূলত শুষ্ক থাকবে। সব ঠিকঠাক থাকলে ১০ থেকে ১২ অক্টোবরের মধ্যে বাংলায় মৌসুমী বায়ুর আনুষ্ঠানিক ফুলস্টপ লাগতে পারে।

Leave a Comment