=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নিম্নচাপ কাটলেও দক্ষিণবঙ্গে ৯ জেলায় বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টির জেরে রীতিমত জুবুথুবু অবস্থা হয়েছিল রাজ্যবাসীর। অবশেষে নিম্নচাপের ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা। ঝাড়খণ্ড ও বিহারের দিকে নিম্নচাপ সরে যাওয়ায় আপাতত দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বৃষ্টির (Rain) আশঙ্কা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামীকাল (Weather Tomorrow) অর্থাৎ শুক্রবারেও দক্ষিণ এবং উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

আগামীকাল শুক্রবার, সকাল থেকেই হালকা মেঘ দেখা যাবে যায় জেলায়। তবে মাঝে মধ্যে মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে। রোদের ঝলকও বেশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে একাধিক জায়গায়। তবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস। নিম্নচাপ না থাকলেও মৌসুমী বায়ুর সক্রিয়তার প্রভাবে কোথাও কোথাও বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। একনজরে জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের বাকি জেলায় কেমন থাকবে আবহাওয়া।

দক্ষিণবঙ্গের আগামীকালের আবহাওয়া

চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে কম বেশি হালকা বৃষ্টির দাপট দেখা যাবে জেলায় জেলায়। মৌসুমী অক্ষরেখা বর্তমানে ফিরোজপুর, কারনাল, হারদই, উত্তর ঝাড়খণ্ড ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বিহার এবং দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশের ওপর অবস্থিত গভীর নিম্নচাপের কেন্দ্র দীঘা এবং সেখান থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাই আপাতত খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়?

দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় এ দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার বৃষ্টি বাড়বে গোটা রাজ্যে। তবে শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে পূর্বাভাস।

আরও পড়ুন: ‘৩০% কাটমানি মেরে ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন’ দেবের বিরুদ্ধে পড়ল পোস্টার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। প্রবল বৃষ্টির আশঙ্কা আপাতত নেই। উপরের দিকের জেলায় দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে স্বস্তি বাড়লেও উত্তরবঙ্গে এখনও সক্রিয় বর্ষার পরিস্থিতি বজায় থাকবে।

Leave a Comment