=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘নিরাপদ বোধ করবে’ RR ছেড়ে জয়সওয়ালের KKR এ আসা নিয়ে বড় মন্তব্য অশ্বিনের!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজস্থান রয়্যালস থেকে যশস্বী জয়সওয়ালকে ট্রেড করতে পারে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)! সাম্প্রতিক সময়ে এমন জল্পনায় বেড়েছে নানা মহলে। বিশেষ করে হার্দিক পান্ডিয়া ট্রেডের মাধ্যমে পাঞ্জাব কিংসে চলে যেতেই ভারতীয় ক্রিকেটারের কলকাতায় আসা নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। এমতাবস্থায়, একটি রিপোর্ট বলছে জয়সওয়ালের কলকাতা নাইট রাইডার্স দলে আসা নিয়ে নাকি কিছুটা আশাবাদী ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)! তাঁর দাবি, জয়সওয়াল কলকাতায় গেলে দলটা পূর্ণাঙ্গ রূপ পাবে!

যশস্বীর KKR এ আসা নিয়ে কী বললেন অশ্বিন?

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, কলকাতা নাইট রাইডার্স দলে আসতে পারেন হার্দিক পান্ডিয়া। সেই মতোই নাকি ট্রেডের জন্য মুম্বইয়ের সাথে যোগাযোগ করেছিল KKR! শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়াকে একপ্রকার ছিনিয়ে নিয়ে গেল পাঞ্জাব কিংস। তবে পান্ডিয়ার সাথে সাথে জয়সওয়ালের কলকাতায় আসার জল্পনাও বেড়েছে। শোনা যাচ্ছে, KKR এ ট্রেডের মাধ্যমে আসতে পারেন এই ভারতীয় ক্রিকেটার! সম্প্রতি হার্দিক পান্ডিয়ার ট্রেড প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে কলকাতার প্রসঙ্গ তোলেন অশ্বিন।

ওই ভিডিওতে ভারতীয় তারকাকে জয়সওয়ালের নাম তুলেও বেশ কিছু মন্তব্য করতে শোনা যায়। তবে রিপোর্ট অনুযায়ী অশ্বিন বলেছেন, “কিছু গুঞ্জন শোনা যাচ্ছে, যশস্বী জয়সওয়ালের কলকাতা নাইট রাইডার্সের আলোচনা চলছে। আমার মনে হয় এটা খুব ভাল একটা ট্রেড হতে পারে। দেখুন এই ট্রেডিং উইন্ডোতে KKR এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেয়নি। তাই তারা যদি জয়সওয়ালকে দলে নিতে পারে তবে সেটা দারুণ হবে। এটাতে তাদের দল পূর্ণাঙ্গ রূপ পাবে।”

আরও পড়ুন: মেট্রোর সম্প্রসারণ থেকে মিজিউয়াম, একদিনেই ৭৭ হাজার কোটির প্রকল্পর অনুমোদন কেন্দ্রের

এদিন ভারতীয় তারকা একেবারে সরাসরি প্রশ্ন করেন, “কিন্তু এর বদলে রাজস্থান রয়্যালস কী পাবে? হয়তো অনুকূল রায় বা হর্ষিত রানা। নাকি টিম শেইফার্ট? কে জানে! আমি মনে করি, কলকাতায় এলে জয়সওয়াল নিরাপদ বোধ করবে! যা নিশ্চিতভাবে তাঁর সেরা পারফরমেন্স বের করে আনতে সাহায্য করবে!” ভারতীয় ক্রিকেটারের এমন বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে, তিনি কার্যত মনেপ্রাণে চান ভারতীয় দলের তরুণ ক্রিকেটার রাজস্থান ছেড়ে কলকাতায় আসুক! যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে সরাসরি কোনও মন্তব্য করেননি অশ্বিন।

Leave a Comment