=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সরকারি কর্মীদের ল্যাপটপ-ট্যাবের ঊর্ধ্বসীমা বেড়ে ১.৮ লক্ষ, ৪ বছর পর মিলবে মালিকানা

আনিষা চৌধুরী, কলকাতা: চাকরির ক্ষেত্রে বেতন ও ছুটির পাশাপাশি বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধাও কর্মীদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং প্রযুক্তিগত সুবিধা পেলে কর্মীদের কাজ অনেকটাই সহজ হয়। এবার কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের (Central Government)। ল্যাপটপ, ট্যাবলেট-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে বরাদ্দের সর্বোচ্চ সীমা বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, চার বছর ব্যবহারের পর সেই ডিভাইস নিজের কাছেও রাখতে পারবেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

কী কী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার?

গত ১০ নভেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার এই সংক্রান্ত নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, সরকারি কাজের প্রয়োজনে যোগ্য আধিকারিকদের ল্যাপটপ, ট্যাবলেট, নোটপ্যাড, আল্ট্রাবুক, নোটবুক বা একই ধরনের ডিভাইস দেওয়া হবে। নতুন নিয়মে সাধারণ ডিভাইস কেনার ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ হয়েছে ১ লক্ষ ৫০ হাজার টাকা, সঙ্গে প্রযোজ্য কর। তবে কোনও ডিভাইসে ৪০ শতাংশের বেশি ভারতীয় (Make in India) উপাদান থাকলে তার জন্য সর্বোচ্চ ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং প্রযোজ্য কর পর্যন্ত খরচ করা হবে। এই সীমার মধ্যেই প্রয়োজনীয় স্ট্যান্ডার্ড সফটওয়্যারের খরচ ধরা হয়েছে।

কোন আধিকারিকরা পাবেন এই সুবিধা?

নতুন নির্দেশিকা অনুযায়ী, সপ্তম বেতন কমিশনের Pay Level 12 বা তার উপরের স্তরে থাকা কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের অনুমোদিত পদের ১০০ শতাংশই এই সুবিধার আওতায় আসতে পারে। অন্যদিকে Pay Level 8 থেকে 11-এর আধিকারিকদের ক্ষেত্রে প্রথমে অনুমোদিত পদের ৫০ শতাংশকে এই সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। তবে কাজের প্রয়োজন বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রক বা দফতরের সচিব, আর্থিক উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সেই সংখ্যা বাড়িয়ে ৭৫ শতাংশ পর্যন্ত করতে পারবেন।

নতুন নিয়মের অন্যতম আকর্ষণীয় দিক হল ডিভাইসের মালিকানা সংক্রান্ত সিদ্ধান্ত। নির্দেশিকা অনুযায়ী, কেনার দিন থেকে প্রথম চার বছর পর্যন্ত ল্যাপটপ বা ট্যাবলেটটি সরকারের সম্পত্তি হিসেবেই থাকবে। এই সময়ে ডিভাইসে থাকা সরকারি তথ্য ও নথির নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট আধিকারিকের উপর থাকবে। তবে চার বছরের ব্যবহার সম্পূর্ণ হলে সেই ডিভাইস নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য নিজের কাছেই রেখে দিতে পারবেন তিনি। সেক্ষেত্রে আধিকারিকের হাতে দেওয়ার আগে সংশ্লিষ্ট দফতরকে ডিভাইসে থাকা সমস্ত তথ্য সম্পূর্ণভাবে মুছে ফেলার ব্যবস্থাও করতে হবে।

আরও পড়ুন: অবশেষে স্বস্তি, বিপদমুক্ত হলেন সিজেপির প্রধান অভিজিৎ দীপকে

চার বছর পূর্ণ হওয়ার আগেই কোনও আধিকারিক অবসর নিলে বা সরকারি চাকরি ছেড়ে দিলেও ডিভাইসটি নিজের কাছে রাখার সুযোগ থাকছে। তবে সেক্ষেত্রে চাকরি ছাড়ার দিন ডিভাইসটির যে Book Value বা অবশিষ্ট মূল্য থাকবে, সেই পরিমাণ টাকা জমা দিতে হবে। অন্যদিকে, কোনও আধিকারিক অন্য কেন্দ্রীয় মন্ত্রক বা দফতরে বদলি হলে তিনি নিজের সঙ্গে ডিভাইসটি নিয়ে যেতে পারবেন।

Leave a Comment