=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হাইওয়ে সম্প্রসারণে ভাঙা পড়তে পারে মন্দির, পুনর্নির্মাণের জন্য অন্নপূর্ণার টাকা তুলে দিলেন মহিলারা

অনন্যা সরকার, নদিয়া: জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হবে, তাই ভাঙা পড়তে পারে দীর্ঘদিনের পুরনো কালীমন্দির। স্থানীয় বাসিন্দাদের তাই মন ভার। তারা উন্নয়নমূলক কাজে বাধা দিতে চান না, কিন্তু মন্দির ভাঙাতেও তারা নিমরাজি। এই পরিস্থিতিতে নতুন মন্দির নির্মাণের উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন মহিষবাথান সাহাপাড়ার মহিলারা। গ্রামের চল্লিশজন গৃহবধূ রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-এ পাওয়া আর্থিক সাহায্য থেকে জমানো টাকা মন্দির কমিটির হাতে তুলে দিয়েছেন। মন্দিরটি ভেঙে ফেলা হলে অন্য কোনো জায়গায় নতুন মন্দির নির্মাণের পথ সুগম করতেই এই সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন গ্রামের মহিলারা। এমনকি, মন্দিরটি পুনর্নির্মাণের কাজে সাহায্য করার জন্য তাঁরা তাঁদের অন্নপূর্ণা ভাণ্ডার থেকে নিয়মিত আর্থিক সাহায্য করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

গ্রামের মহিলারা অন্নপূর্ণা যোজনার ভাতার টাকা দিয়ে মন্দির পুনর্নির্মাণে করছেন সাহায্য 

নদিয়ার তেহট্টের মহিষবাথান সাহাপাড়ায় জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি মন্দিরে প্রতিবছর শ্যামাপূজা উদযাপিত হয়। জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্প শুরু হওয়ার ফলে সাহাপাড়ার এই দীর্ঘদিনের পুরনো মন্দিরটি ভেঙে ফেলার সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সড়ক সম্প্রসারণকে স্বাগত জানালেও, এই এলাকার মহিলারা মন্দিরটিকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছেন। 

প্রায় চল্লিশজন গৃহবধূ অন্নপূর্ণা যোজনার একমাসের টাকা, অর্থাৎ ৩,০০০ টাকা করে সরাসরি স্থানীয় পূজা কমিটির আয়োজকদের হাতে তুলে দিয়েছেন। স্থানীয় বাসিন্দা সুমিতা সাহা ও অমৃতা সাহা জানান, সরকারের দেওয়া এই আর্থিক সাহায্য যে তারা মন্দির নির্মাণের কাজে ব্যবহার করতে পারছেন, তাতে তারা আনন্দিত। 

আরও পড়ুন: রেশনে কতদিন মিলবে পুজো স্পেশাল প্যাকেজ? জানাল খাদ্য দফতর

আর্থিক সহায়তার পাশাপাশি, কয়েকজন গৃহবধূ দেবীর প্রতিমার সামনে স্বেচ্ছায় রক্তদানও করেছেন। জীবনে প্রথমবার রক্ত দিলেন জেসমিন মণ্ডল। আনন্দিত হয়ে তিনি বলেন, তাঁর রক্ত যদি কোনো মুমূর্ষু রোগীর কাজে আসে, তাহলে তিনি খুবই খুশি হবেন। সাহাপাড়া ইয়ুথ গ্রুপের সদস্য মহারাজ সাহা মন্তব্য করেন, এই রক্তদান কর্মসূচি ২০২৬-এ তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। তবে এ বছরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো মহিলাদের সক্রিয় অংশগ্রহণ। তিনি এ-ও বলেন যে, জাতীয় সড়ক সম্প্রসারণকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন, আর গ্রামের মহিলারা তাঁদের অন্নপূর্ণা ভাণ্ডার থেকে অর্থ দিয়েছেন, যাতে মন্দিরটি ভেঙে ফেলা হলেও, তা যেন পুনরায় নির্মাণ করা যায়।

Leave a Comment