=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার শুভেন্দু অধিকারীর! লাভ বিজেপির

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচনকে (West Bengal Election 2026) ঘিরে একের পর এক উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। কোথাও দেখা যাচ্ছে প্রার্থীরা প্রচার করতে গিয়ে বিপক্ষের সঙ্গে সংঘর্ষ করছে তো কোথাও আবার SIR নিয়ে চলছে চরম প্রতিবাদ মিছিল। এমতাবস্থায় ফের খবরের শিরোনামে উঠে এল নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্র। মনোনয়নপত্র জমাও দিলেও শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নিলেন নির্দল প্রার্থী শুভেন্দু অধিকারী। নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ালেন তিনি।

নাম প্রত্যাহার শুভেন্দুর

কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট রয়েছে। আর ওই দিন নন্দীগ্রাম-সহ পশ্চিমবঙ্গের ১৫২ টি আসনে ভোটগ্রহণ হবে। এবারও নন্দীগ্রাম আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর তাঁর বিপরীতে তৃণমূলের টিকিটে ভোটে লড়ছেন পবিত্র কর। তাই দুপক্ষের মধ্যে তৈরি হয়েছে এক উত্তাজনামূলক পরিস্থিতি। এদিকে এই অবস্থায় ওই কেন্দ্রে বিজেপি নেতার এক সমনামী প্রার্থীও নন্দীগ্রামে মনোনয়ন জমা দেন। যদিও উনি নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়তে চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন জমা দিলেও শেষ পর্যন্ত নিলেন বড় সিদ্ধান্ত। ভোটের লড়াই থেকে বৃহস্পতিবার সরিয়ে রাখলেন নিজেকে। যদিও এর নেপথ্যে কোনো কারণ প্রকাশ্যে আসেনি। তবে এই সিদ্ধান্তের ফলে আখেরে বিজেপিরই লাভ হবে। কারণ গোঁজ প্রার্থীর ফলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিছু ভোট হলেও কাটার আশঙ্কা ছিল। তবে, এবার তা আর হবে না।

যাদবপুর বিধানসভার ভোটার শুভেন্দু

নির্দল প্রার্থী শুভেন্দু অধিকারীর হলফনামায় দেখা যায়, তাঁর বাড়ি কলকাতার গড়ফায়। তিনি যাদবপুর বিধানসভার ভোটার। গড়ফায় বাস করলেও পূর্ব মেদিনীপুরের ময়নায় তাঁর ও স্ত্রীর নামে কৃষি জমি রয়েছে। এবং তা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বলে জানিয়েছেন। অর্থাৎ তাঁর পরিবারের সঙ্গে পূর্ব মেদিনীপুরের সম্পর্ক রয়েছে। ময়নাতে তাঁর বাড়িও রয়েছে। এছাড়াও হলফনামায় তাঁর পেশা ব্যবসায়ী বলে জানান নির্দল প্রার্থী শুভেন্দু অধিকারী। তাঁর নামে কোনও ফৌজদারি অভিযোগ নেই। তাঁর অস্থাবর সম্পদ রয়েছে ২ লক্ষ ৯৮ হাজার ১৮১ টাকার। আর তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদ রয়েছে ২ লক্ষ ৩৪ হাজার ৪২১ টাকার। কিন্তু কি কারণে এই নাম প্রত্যাহার সেটি এখনও প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: ভিডিও ভাইরাল হতেই বড় সিদ্ধান্ত AIMIM-র, হুমায়ুনের সঙ্গে জোট ভাঙল ওয়েইসির দল

প্রসঙ্গত, নন্দীগ্রাম আসনের জন্য মোট ২৩টি মনোনয়নপত্র জমা পড়েছিল। প্রার্থী হিসেবে রয়েছেন মোট ১২ জন। কিন্তু নির্দল প্রার্থী শুভেন্দু অধিকারী মনোনয়ন প্রত্যাহার করায় এখন সেখানে মোট ১১ জন প্রার্থী রইলেন। তালিকায় রয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারী, তৃণমূলের পবিত্র কর, সিপিআইয়ের শান্তিগোপাল গিরি, কংগ্রেসের শেখ জারিয়াতুল হোসেনের পাশাপাশি লড়ছেন আইএসএফ, আমজনতা উন্নয়ন পার্টি, এসইউসিআইয়ের প্রার্থীরা। এখন দেখার কার দখলে যায় এই বহু আলোচিত কেন্দ্র নন্দীগ্রাম।

Leave a Comment