=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নেই কোনও ক্রিমিনাল কেস! কত সম্পত্তির মালিক ছিলেন প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস?

আনিষা চৌধুরী, কলকাতা: নদিয়ার রাজনীতিতে দীর্ঘদিন পরিচিত মুখ এবং সজ্জন ব্যক্তি হিসেবেই পরিচিত ছিলেন উজ্জ্বল বিশ্বাস (Ujjal Biswas)। তৃণমূল কংগ্রেসের এই প্রবীণ নেতা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে পরপর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এই কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। রাজ্য মন্ত্রিসভাতেও একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন। বুধবার তাঁর প্রয়াণের পর তাঁর রাজনৈতিক জীবনের পাশাপাশি সামনে আসছে তাঁর নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পত্তির হিসাবও। জানেন, কত টাকার সম্পত্তির মালিক ছিলেন এই প্রাক্তন মন্ত্রী?

প্রয়াত নেতার সম্পত্তির পরিমাণ

মৃত্যুকালে উজ্জ্বল বিশ্বাসের বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর বাড়ি নদিয়ার কৃষ্ণনগরে। শিক্ষাগত যোগ্যতার নিরিখে তিনি স্নাতক ছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের হলফনামা অনুযায়ী, সেই সময় তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা ছিল না। কৃষ্ণনগর কমার্স কলেজ থেকে ১৯৭৩ সালে বি.কম পাশ করেছিলেন তিনি।

তবে ২০২১ সালের হলফনামার তথ্যে যাই থাকুক না কেন, তাঁর জীবনের শেষ দিকে বিপাকে পড়েছিলেন তৃণমূল নেতা। ২০২৬ সালের জুন মাসে নদিয়ার কৃষ্ণনগরে সরকারি ত্রাণসামগ্রী সংক্রান্ত দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন উজ্জ্বল বিশ্বাস। এই ঘটনায় তাঁকে প্রায় ৩০ দিন জেলেও থাকতে হয়েছিল। পরে অন্য একটি মামলায় ফের গ্রেফতার হন তিনি। সব মিলিয়ে প্রায় ৪৯ দিন জেলবন্দি থাকার পর শর্তসাপেক্ষে মুক্তি পান।

এবার আসা যাক তাঁর সম্পত্তির হিসাবের কথায়। ২০২১ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী, উজ্জ্বল বিশ্বাসের ঘোষিত মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭ কোটি ৩০ লক্ষ ২৯ হাজার ৬৬১ টাকা। এর মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ১৩ লক্ষ ২৯ হাজার টাকা এবং স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ৪ কোটি ১৭ লক্ষ টাকা। অন্যদিকে, তাঁর ঘোষিত মোট দায়ের পরিমাণ ছিল ১ কোটি ৯৭ লক্ষ ৭১ হাজার ৬৩৩ টাকা। ঠিক তার পাঁচ বছর আগে ২০১৬ সালের নির্বাচনী হলফনামায় তাঁর মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ২ কোটি ১৮ লক্ষ ৬০ হাজার টাকা। অর্থাৎ, বোঝাই যাচ্ছে মাত্র পাঁচ বছরের ব্যবধানে তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।

আরও পড়ুন: গর্ভবতী গাভীকে হত্যা করে শাবককে পুকুরে ফেলার অভিযোগ, দুর্গাপুরে গ্রেফতার ৪

২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের পর উজ্জ্বল বিশ্বাসকে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০১৬ সালে মন্ত্রিসভায় জায়গা না পেলেও ২০১৭ সালে তাঁকে কারা দফতরের দায়িত্ব দেওয়া হয়। ২০২২ সালে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের দায়িত্ব পান। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী সাধন ঘোষের কাছে পরাজিত হন তিনি। এরপর অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয়তা কমে যায় তাঁর। অবশেষে ১১ নভেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাক্তন মন্ত্রী।

Leave a Comment