=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্ত সহায়ককে থেঁতলে খুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকলো উত্তর 24 পরগনার নোয়াপাড়া (Noapara)। বর্তমান পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়েরর (Arjun Singh) বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়কের আপ্ত সহায়ককে থেঁতলে খুন করার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। যেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে গোটা ঘটনার ভয়ানক সিসিটিভি ফুটেজ। যা দেখার পর গায়ে কাঁটা দিতে বাধ্য! এদিকে সোমবার সকালেই, মৃতের পরিবারের সাথে দেখা করেন মন্ত্রী অর্জুন সিং। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের

খুনের ঘটনাটি ঘটেছে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গাড়ুলিয়া পুরসভা এলাকায়। এই কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক সুনীল সিংয়ের আপ্ত সহায়ক ছিলেন গাড়ুলিয়া পুরসভা এলাকার বাসিন্দা শেখর চৌধুরী। এলাকায় সবাই তাঁকে বান্টি নামেই চিনতো। বুধবার রাতে, তাঁর বাড়ির পাশের একটি ক্লাবে মদের আসর বসিয়েছিলেন কয়েকজন যুবক। সূত্রের খবর, নেশা করে চেঁচামেচি করছেন দেখে প্রতিবাদ জানাতে যান শেখর। এরপরই ওই যুবকেরা মদ্যপ অবস্থায় শেখরের উপর চড়াও হয়।

জানা গিয়েছে, দুপক্ষের মধ্যে হাতাহাতির পর একপর্যায়ে ইট দিয়ে শেখরের মাথা থেঁতলে দেন অভিযুক্তরা। জানা গিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে শেখরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং ও তার ছেলে আদিত্য সিং। তড়িঘড়ি তাঁকে এখান থেকে তুলে ব্যারাকপুরের একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে পরবর্তীতে শেখরকে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। তবে রবিবার মাঝরাতে হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন: থাকবে না খানাখন্দ, পুজোর আগে গ্রামীণ সড়ক উন্নয়নে ২০৫০ কোটি বরাদ্দ নবান্নর

এদিকে শেখরের মৃত্যুর পর গোটা ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। যেখানেই দেখা গিয়েছে, অভিযুক্তরা ইট দিয়ে শেখরের মাথা থেঁতলে দিচ্ছেন। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এদিকে, নোয়াপাড়ার বিভিন্ন জায়গায় বেআইনিভাবে কোকেইন সহ নানান ড্রাগ বিক্রি হচ্ছে বলেই অভিযোগ করলেন প্রাক্তন বিধায়ক সুনীল।

Leave a Comment