=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পরমাণু চুক্তির পথে ইরান-আমেরিকা, কতদিনের মধ্যে খুলবে হরমুজ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ায় ফিরতে চলেছে শান্তি! কারণ, ইরান (Iran) এবং আমেরিকা খুব শীঘ্রই অন্তর্বর্তীকালীন পরমাণু চুক্তিতে সই করতে পারে। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি শীঘ্রই বিশেষ চুক্তিতে সই করে দিতে পারেন। দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়ে গেলেই আনুষ্ঠানিক ঘোষণা আসার সাথে সাথে পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, যে আন্তর্জাতিক জলপথ নিয়ে এত সমস্যা, সেই হরমুজ প্রণালীও (Strait of Hormuz) খুলে দেওয়া হতে পারে।

কতদিনের মধ্যে খুলবে হরমুজ প্রণালী?

প্রথমত বলে রাখি, হরমুজ প্রণালী হল পারস্য উপসাগরের প্রবেশদ্বার। ইরান মূলত তিনটি দ্বীপের মাধ্যমে এই জলপথকে নিয়ন্ত্রণ করে। মূলত 34 কিলোমিটার বিস্তৃত এই জলপথ বিশ্বব্যাপী গ্যাস এবং তেলের প্রায় 20 শতাংশই সরবরাহ করে থাকে। ইরান যুদ্ধের আগে এই জলপথ পুরোপুরি উন্মুক্ত থাকলেও পরবর্তীতে আমেরিকা এবং ইজরায়েল যৌথভাবে তেহরানে হামলা চালানোর পর হরমুজ পুরোপুরি বন্ধ করে দেয় ইরান। তবে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে চুক্তিতে যেতে চলেছে ইরান এবং আমেরিকা। আর সেটা হলে চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী খুলতেই হবে ইরানকে।

এখন প্রশ্ন ঠিক কতদিন পর খুলবে এই আন্তর্জাতিক জলপথ? বলে রাখা প্রয়োজন, হরমুজ প্রণালীতে সমুদ্রের জলের নিচে ইরান 12টি সাবভারসিভ ল্যান্ডমাইন স্থাপন করে রেখেছে। হরমুজ প্রণালী খোলার আগে প্রত্যেকটি ল্যান্ডমাইন সেখান থেকে সরাতে হবে। ইরানের একটি সূত্র বলেছে, এই কাজ করতে তাদের 30 দিন অর্থাৎ একমাস পর্যন্ত সময় লেগে যাবে। শোনা যাচ্ছে, আমেরিকার সাথে চুক্তির পর সর্বোচ্চ নেতা মোজতবার নির্দেশ পেলেই শুরু হবে এই কাজ।

এদিকে হাই ফ্রিকোয়েন্সি ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ কার্ল ওয়েইনবার্গ জানিয়েছেন, “হরমুজ প্রণালী কবে খোলা হবে তার সঠিক তারিখ কেউ জানে না। চুক্তির পরই ইরান ল্যান্ডমাইনগুলি সরানোর কাজ শুরু করবে। যদিও এই প্রক্রিয়া শুরু হতে এক সপ্তাহের বেশি লেগে যেতে পারে। তারপর গোটা কাজ শেষ করে হরমুজ প্রণালী কবে খোলা হবে তা জানা যাবে সময় হলেই।” তবে কার্ল এও জানালেন, ইরান আমেরিকাকে একেবারেই বিশ্বাস করে না! ফলে চুক্তি হলেও হামলার ভয় থাকবে তেহরানের।

অবশ্যই পড়ুন: ব্যর্থ হতেই শুরু অ্যাকশন! চাকরি যাচ্ছে KKR-র প্রধান কোচ নায়ারের?

তাছাড়াও, এই মুহূর্তে পারস্য উপসাগরে 2000 কার্গো জাহাজ আটকে রয়েছে। হরমুজ থেকে এই জাহাজগুলিকে সরিয়ে ফেলা একেবারেই মুখের কথা নয়। ইরান পুরোপুরি আশ্বস্ত না করলে এই জাহাজগুলিকে বের করা যাবে না। এ নিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পেন্টাগন বলছে ছোট ট্যাঙ্কারগুলো শীঘ্রই সরে যাবে। তবে হরমুজ থেকে বড় জাহাজ গুলি বের করে আনতে কমপক্ষে 6 মাস সময় লেগে যেতে পারে। এক্ষেত্রে বলাই যায়, ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি চূড়ান্ত হয়ে গেলেও হরমুজ নিয়ে অনিশ্চয়তা বজায় থাকবে।

Leave a Comment