=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্লে অফে পৌঁছতে পারল না KKR, এবার অবসর নেবেন রাহানে? জানালেন নিজেই

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যাত্রা শেষ কলকাতা নাইট রাইডার্সের। মাঝপথে ঘুরে দাঁড়ালেও দলকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে ব্যর্থ অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। একজন অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটার। একার হাতে 39 বলে 63 রান করেছিলেন তিনি। তবে কলকাতার বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতাই এদিন দিল্লির সামনে কুপোকাত করেছে শাহরুখ খানের দলকে। আর তার পর পরই এবার রাহানের অবসর নিয়ে বেড়েছে জল্পনা।

এবার অবসর নেবেন অজিঙ্কা রাহানে?

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা একেবারেই ভাল হয়নি কলকাতার। প্রথম দিকে লাগাতার হারলেও মাঝপথে এসে ঘুরে দাঁড়িয়েছিল নাইট ব্রিগেড। তবে গতকাল হারের পর এক ধাক্কায় পয়েন্ট তালিকার 7 নম্বরে এসে দাঁড়িয়েছে কলকাতা। আসলে গতকাল দিল্লির বিরুদ্ধে জিততে পারলেও কলকাতার প্লে অফের সম্ভাবনা ছিল খুবই কম। কিন্তু সেটুকুও না হওয়ায় এবারের মতো IPL এ অভিযান শেষ রিঙ্কু সিংদের। তারপরেই জল্পনা বেড়েছে এবার হয়তো অবসর নিয়ে নিতে পারেন রাহানে!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের একেবারে শুরুর দিকেই শোনা গিয়েছিল, ভারতীয় দলে বছরের পর বছর উপেক্ষিত অভিজ্ঞ ক্রিকেটার রাহানে বোধ হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরেই ক্রিকেট থেকে হাত গুটিয়ে নিতে পারেন। বলা হয়েছিল, বয়সকে সামনে রেখে আর সেভাবে মাঠে নিজের সেরাটা দিতে পারছেন না এই ভারতীয় তারকা। ঠিক সে কারণে ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি! গতকাল ম্যাচের পর নিজের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছিলেন নাইটদের অধিনায়ক।

অবশ্যই পড়ুন: সপ্তাহের শুরুতেই বিরাট উত্থান শেয়ার বাজারে, প্রায় ৮৩০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

অবসর নিয়ে মুখ খুললেন রাহানে

সাংবাদিকরা রাহানেকে প্রশ্ন করলে তিনি জানিয়েছিলেন, “এটা আমার জন্য মাত্র কয়েক দিনের বিরতি। আমি মুম্বইয়ে আমার স্থানীয় লিগে খেলতে যাচ্ছি। যতদিন ক্রিকেট খেলছি, আমি ততদিন খুশি থাকব। আর হ্যাঁ, প্রত্যেককে বলতে চাই কয়েকটা দিন ছুটি কাটিয়ে ক্রিকেটে ফিরে আসুন।” রাহানের এমন বক্তব্য থেকে বোঝাই যাচ্ছে, এখনই ভারতীয় তারকা অবসরের কথা ভাবছেন না।

IPL এ তো আর আশা নেই এবার কী করবেন? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় তারকা জানিয়েছিলেন, “আপাতত সামরিক বিরতিতে যাব। বাড়িতে গিয়ে দলের বাকি সদস্যদের সাথে নিশ্চয়ই কথা হবে। আমরা জুম বা ভিডিও কলের মাধ্যমে একে অপরের সাথে কন্টাক্ট রাখবো।” এদিন রাহানের গলা বেশ ভারী হয়ে এসেছিল। ভারতীয় ক্রিকেটারকে দেখে বোঝা যাচ্ছিল, শত চেষ্টা করেও ব্যর্থতা দেখতে কতটা কষ্ট হয়!

Leave a Comment