পাকিস্তান ইংল্যান্ডের কাছে তৃতীয় টেস্ট হারলে ক্ষতি হবে বিরাট কোহলির, কারণটা জেনে নিন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট (Test Cricket) সিরিজ খেলতে নেমে একেবারেই নাকের জলে চোখের জলে হচ্ছে পাকিস্তান (Pakistan)। প্রথম টেস্টে এক ইনিংস এবং 103 রানে হারের পর দ্বিতীয় টেস্টেও হেরে নাক কাটা যায় পাকিস্তান দলের। আর এই ব্যর্থতার পরই পাক দলের একের পর এক প্লেয়ারকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমতাবস্থায়, সিরিজ জিততে না পারলেও তৃতীয় টেস্ট জিতে মান রক্ষা করতে হবে পাকিস্তানকে। আর সেই আসরে জিততে না পারলে পশ্চিমের দেশের পাশাপাশি ক্ষতি হবে বিরাট কোহলিরও (Virat Kohli)! কিন্তু কীভাবে?

পাকিস্তান তৃতীয় টেস্ট হারলে প্রভাব পড়বে বিরাট কোহলির উপরেও

প্রথম দুই টেস্টে হারের পর লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না পাকিস্তান! তাই ব্যর্থতার দায় মাথায় নিয়ে দলের প্রধান কোচ থেকে শুরু করে বোলিং কোচ সহ মোট সাতজন প্লেয়ারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমতাবস্থায়, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। এই আসরে জিততে আপ্রাণ চেষ্টা করবে পাক দল। তবে না জিততে পারলে নিজেদের সাথে সাথে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলিরও সমস্যা বাড়াবে পাকিস্তান!

বলাই বাহুল্য, এই মুহূর্তে জো রুটের নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। পরপর দুটি টেস্টে জিতে যাওয়ার পর পাকিস্তান যদি তৃতীয় টেস্টেও জিতে গোটা সিরিজ পকেটে পুরে নেয় সে ক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে টেস্টে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকেও পেছনে ফেলে দেবেন তিনি।

আরও পড়ুন: পাকিস্তান দলে ভূমিকম্প! বাদ ৭ প্লেয়ার, ছুটি দুই কোচেরও

এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অধিনায়ক হিসেবে রুট এবং বিরাট কোহলি দুজনেরই টেস্ট জয়ের সংখ্যা 14। বিরাট কোহলি 22 ম্যাচের মধ্যে 14টি এবং রুট 35 ম্যাচের মধ্যে 14টি টেস্ট ম্যাচ জিতেছেন অধিনায়ক হিসেবে। কাজেই পরবর্তী টেস্টে পাকিস্তানকে হারিয়ে দিতে পারলে রুট বিরাট কোহলিকেও ছাপিয়ে যাবেন। যা একদিক থেকে কোহলির জন্য ক্ষতিই!

Leave a Comment