বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরমাণু শক্তিতে (Nuclear Power) পাকিস্তানকে পেছনে ফেলল ভারত (India)। বিশ্বের বহু দেশ পারমাণবিক শক্তির নিরিখে ভারতের থেকে এখনও বহু মাইল দূরে। এবার নয়া দিল্লির নিশানায় ব্রিটেন (United Kingdom)! আমেরিকার সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টস তাদের রিপোর্টে দাবি করেছে, ভারতের পারমাণবিক অস্ত্রশস্ত্রের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। ওই সংস্থার বক্তব্য, নতুন করে বিপদজনক 30টি পারমাণবিক অস্ত্র জায়গা পেয়েছে ভারতের অস্ত্রাগারে। ওই মার্কিন সংস্থা এও দাবি করছে, খুব শীঘ্রই পরমাণু শক্তির নিরিখে ব্রিটেনকে ছাড়িয়ে যাবে ভারত।
পরমাণু শক্তিতে ব্রিটেনকে পেছনে ফেলতে চলেছে ভারত!
আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়াজ নিউক্লিয়ার ওয়েপনস 2026 নামক একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ভারত তাদের পারমাণবিক অস্ত্রাগারের আধুনিকীকরণ করছে। সাম্প্রতিক সময়ে দ্রুত গতিতে বেড়েছে ভারতের পারমাণবিক অস্ত্রশস্ত্রের সংখ্যা। বিগত বছরগুলিতে ভারতের অস্ত্রাগারে জায়গা পেয়েছে নতুন পারমাণবিক অস্ত্র ব্যবস্থা। আরও কিছু পরমাণু অস্ত্রশস্ত্র বর্তমানে নির্মীয়মান অবস্থায় রয়েছে।
ওই সংস্থাটি এও বলছে, ভারত যে সব পারমাণবিক অস্ত্রশস্ত্র মোতায়েন করছে সেগুলি আকাশ থেকে ভূমি, ভূমি থেকে আকাশ আবার জল পথেও ব্যবহার করা যাবে। আমেরিকার বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, এই মুহূর্তে ভারতের কাছে নয়টি পারমাণবিক অস্ত্র ব্যবস্থা রয়েছে। আরও নতুন দুটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যবস্থা বা নিউক্লিয়ার ওয়েপেন সিস্টেম তৈরি হচ্ছে। যার কাজ একেবারে শেষের পথে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই সেগুলিও ভারতের অস্ত্রাগারে জায়গা পাবে।
🚨The US-based Federation of American Scientists (FAS) estimates that India has around 190 nuclear warheads, about 20 more than Pakistan.
FAS says India’s existing nuclear material could theoretically provide enough plutonium for 140–225 additional warheads. pic.twitter.com/izuqbAVeC0
— Radio India 🇮🇳 (@Radio_India_) September 11, 2026
আরও পড়ুন: আদানির কাছে আরও বড় ধাক্কা! সম্পদের নিরিখে স্থান হারালেন আম্বানি, এখন কত নম্বরে?
SIPRI এর একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারত এবং পাকিস্তানের কাছে সময় সংখ্যক পারমাণবিক অস্ত্র রয়েছে। উভয় দেশের কাছেই 170টি করে পরমাণু অস্ত্র রয়েছে। তবে আমেরিকার বিজ্ঞানীরা দাবি করছেন, ভারতের হাতে খুব শীঘ্রই আসতে চলেছে 190টি পারমাণবিক অস্ত্র। অর্থাৎ মার্কিন বিজ্ঞানীদের দাবি, বাকি 20টি নির্মীয়মান পারমাণবিক অস্ত্র মিলিয়ে ভারতের কাছে হিসেবে 190টি পরমাণু অস্ত্র রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তান কেউ পরমাণু শক্তি নিরিখে শুনে ফেলেছে দিল্লি। ওই মার্কিন সংস্থার দাবি, খুব শীঘ্রই পারমাণবিক অস্ত্রশস্ত্র অর্থাৎ পরমাণু শক্তির নিরিখে ব্রিটেনকেও ছাপিয়ে যাবে ভারত। বলে রাখা প্রয়োজন, বর্তমানে ব্রিটেনের কাছে রয়েছে 225টি পারমাণবিক অস্ত্র।