=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাখায় জুড়লেই মিলবে বিশুদ্ধ বাতাস, মাত্র ১৪০ টাকায় এয়ার পিউরিফায়ার বানাল দুই স্কুল পড়ুয়া

অনন্যা সরকার, নয়াদিল্লি: দীপাবলির ওপর রাজধানী দিল্লির বায়ুদূষণের মাত্রা বিপজ্জনকভাবে বেড়েছে, ছুঁয়েছে ৪০০ একিউআই (AQI)-এর মার্ক। দেশের অন্যান্য বড় শহরগুলির অবস্থাও তথৈবচ। এরকম পরিস্থিতিতে দুই প্রতিভাশালী স্কুল পড়ুয়ার একটি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে শোরগোল পড়ে গেছে। তারা স্বল্প খরচে বিশুদ্ধ বাতাস পাওয়ার নতুন উপায় আবিষ্কার করেছে। সংস্কৃতি স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র কৃষ আগরওয়াল এবং বসন্ত ভ্যালি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র সমর্থ মিটাল যৌথভাবে ‘প্রজেক্ট বায়ু’ (Project Vayu) চালু করেছেন। তাদের তৈরি সাশ্রয়ী ফিল্টারটি (Fan Filter) সাধারণ ফ্যানের সঙ্গে যুক্ত করা যায়, যা ফ্যানটিকে কার্যকরভাবে একটি এয়ার পিউরিফায়ারে (Air Purifier) রূপান্তরিত করে।

বিশুদ্ধ বাতাস মিলবে মাত্র ১৪০ টাকায়

প্রতিটি ফিল্টার তৈরিতে কৃষ ও সমর্থের খরচ হয় মাত্র ১৪০ টাকা। এই উদ্যোগের স্বীকৃতিস্বরূপ, কৃষ আগরওয়ালের নাম ডায়ানা অ্যাওয়ার্ড রোল অফ অনার ২০২৬ (The Diana Award Roll of Honour 2026)-এ স্থান করে নিয়েছে। এই পুরস্কারটি ৪৪টি দেশের ১৬ থেকে ২৫ বছর বয়সী প্রায় ২০০ জন তরুণ-তরুণীকে দেওয়া হয়, যারা সমাজসেবা, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা বা মানবিক প্রচেষ্টায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

দুই পড়ুয়ার গড়ে তোলা ‘প্রজেক্ট বায়ু’ প্রকল্পের মূল লক্ষ্য হলো – যেসব স্কুলের ব্যয়বহুল এয়ার পিউরিফায়ার কেনার সামর্থ্য নেই, সেখানকার শিশুদের কাছে বিশুদ্ধ বাতাস পৌঁছে দেওয়া। সমর্থ বলেন, তিন বছর আগে এই কাজের সূচনা হয় এবং গত বছর কয়েকটি স্কুলে এটি পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়িতও হয়েছে। তাদের বর্তমান লক্ষ্য হলো, দিল্লির বাইরেও দেশের অন্যান্য অঞ্চলে তাঁদের এই উদ্যোগটি ছড়িয়ে দেওয়া।

আরও পড়ুন: পরপর তিনবার ব্যর্থতার পর সাফল্য, NEET ক্র্যাক করে ট্রাক চালকের কন্যা হবেন ডাক্তার

এই ফিল্টারে ইলেকট্রোস্ট্যাটিক্যালি চার্জযুক্ত তন্তু বা ফাইবার ব্যবহার করা হয়েছে, যা বাতাসে ভাসমান সূক্ষ্ম দূষক কণা, যেমন পিএম ২.৫ (PM 2.5) – কে আকর্ষণ করে আটকে ফেলে। বেলুনের মতো দেখতে এই ফিল্টারটি ফ্যান চালু করলে 

ফুলে ওঠে এবং এর কার্যকরী পৃষ্ঠের আয়তন ৫ বর্গফুটেরও বেশি হয়। ফিল্টারটি স্থিতিস্থাপক (Elastic) উপাদান দিয়ে তৈরি হওয়ার কারণে, এক মিনিটেরও কম সময়ে এটি টেবিল ফ্যান বা দেয়াল ফ্যানের সঙ্গে সংযুক্ত করা সম্ভব।

এই মুহূর্তে ’প্রজেক্ট বায়ু’ পাইলট প্রকল্পের অধীনে দিল্লির ২৯৫টি শ্রেণিকক্ষে ৬০২টি ফিল্টার বসানো হয়েছে, যার সুফল পেয়েছে প্রায় ৮,০০০ শিক্ষার্থী। এখন পর্যন্ত, সুবিধাবঞ্চিত স্কুলের শিক্ষার্থী সহ মোট ১০,০০০-এর বেশি পড়ুয়া এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হয়েছে। আগামী দিনে দেশের স্কুলগুলিতে ওই সাশ্রয়ী মূল্যের ফিল্টারটি পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছেন স্কুল পড়ুয়া কৃষ ও সমর্থ।

Leave a Comment