=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মেয়ের অন্নপ্রাশনে ৫০০ গাছ লাগিয়েছিলেন পাঁশকুড়ায় শিক্ষক, ৬ বছর পর উধাও ১৫০টি

প্রীতি পোদ্দার, কলকাতা: ৬ বছর আগে, মেয়ের অন্নপ্রাশনের স্মৃতি আগলে রাখতে গাছ লাগিয়েছিলেন পাঁশকুড়ার (Panskura) এক সরকারি স্কুলের শিক্ষক। কিন্তু শেষ পর্যন্ত চুরি গেল সেই সাধের কাজ। মনের দুঃখে তাই উধাও গাছ ফিরিয়ে আনতে থানায় পুলিশের দ্বারস্থ হলেন শিক্ষক।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায়। সেখানকার এক সরকারি স্কুলের শিক্ষক মহাদেব মান্না তাঁর মেয়ের অন্নপ্রাশনের স্মৃতিতে ৬ বছর আগে সাধ করে ৫০০টি চারা গাছ লাগিয়েছিলেন। ভেবেছিলেন সন্তানের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে গাছগুলিও বড় হয়ে উঠবে। আর তাই দেখতে কিছুদিন আগেই সেখানে যেতেই শিক্ষকের চক্ষু চড়কগাছ। ছয় বছর পর হঠাৎই উধাও হয়ে গিয়েছে প্রায় ১৫০ গাছ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এই ভিডিও। তাই নিয়ে নেটিজেনদের মধ্যেও দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

কী বলছেন শিক্ষক?

জানা গিয়েছে, দীর্ঘ ছয় বছর ধরে যত্নে বেড়ে ওঠা গাছগুলি হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায় বা কেটে ফেলায় আবেগপ্রবণ ও ক্ষুব্ধ ওই শিক্ষক শেষ পর্যন্ত পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই শিক্ষকের দাবি, “মেয়ে যাতে সুস্থ পরিবেশে বসবাস করতে পারে তার জন্য লাগানো হয়েছিল গাছ। নিয়মিত এই গাছের পরিচর্যা করে থাকি। প্রতি বছর মাসে মাসে আমি সার দিতাম গাছগুলির, অনেক যত্ন করতাম, কিন্তু এখন এসে দেখছি অর্ধেক গাছ আমার নেই। খুব কষ্ট লাগছে। এমন নয় যে রাস্তার জন্য গাছ কাটা পড়েছে, অনেক দূরে লাগানো হয়েছিল গাছ। যে বা যাঁরা এই কাজ করেছে তাঁদের সকলের শাস্তি হওয়া উচিত।”

আরও পড়ুন: দুর্গাপুরে রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিসে ভাঙচুর, তদন্তে পুলিশ

স্থানীয় বাসিন্দাদের তরফে জানানো হয়েছে, “ওই শিক্ষক অনেক যত্ন করে গাছগুলি লাগিয়েছিলেন। এমনকি শুধু গাছ লাগিয়েই থামেননি গাছের পরিচর্যা করতেন তিনি। মাসে মাসে ৬০ দেওয়া থেকে শুরু করে গাছের আগাছা পরিষ্কার সবকিছুই তিনি দেখতেন। কিন্তু গত বছর শেষের দিকে বুলডোজার এসে গাছগুলি কেটে দেয়। আমরা এই নিয়ে প্রশ্ন তুললেও আমাদের কথা কি শোনেনি।” এখন দেখার পুলিশ এই অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Comment