=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পাবেন পূর্ণমন্ত্রীর সম্মান, ‘মহাগুরু’কে গুরুত্বপূর্ণ পদে বহাল করল শুভেন্দুর সরকার

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার রাজনীতির মঞ্চে বেশ পরিচিত মুখ মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। নির্বাচনের আগে বিজেপির হয়ে ভোট প্রচারে তাঁর অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না। একাধিক সভার মাঝে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লেও রাজনীতির ময়দান ছাড়েননি তিনি। এদিকে সরকার পরিবর্তনের পর রাজ্যের মন্ত্রিসভা গঠিত হলেও কোনও গুরুদায়িত্ব দেওয়া হয়নি মিঠুন চক্রবর্তীকে। তবে এবার মহাগুরুকেই বিরাট দায়িত্ব দিয়ে ফেলল শুভেন্দু অধিকারীর সরকার।

মিঠুন চক্রবর্তীকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের তরফ থেকে এবার তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে মহাগুরুকে। এটি কোনও পূর্ণমন্ত্রীর পদ না হলেও কেবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান। নবান্নের তরফ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, খুব শীঘ্রই মিঠুন এই পদে দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে তিনি শুটিংয়ের কাজে আলিপুরদুয়ারে রয়েছেন। সেখান থেকে ফিরেই শপথ গ্রহণ করবেন তিনি। এমনকি ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।

যদিও মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করার পরপরই মিঠুন চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি বেশ কিছুদিন আগে নিউটাউনে উত্তমকুমার ফিল্ম সেন্টারের অনুষ্ঠানের মঞ্চ থেকে মিঠুনকে সাংস্কৃতিক উপদেষ্টা করা হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সিনেমা জগতে তাঁর অভিজ্ঞতা কয়েক দশকের। নিজের জীবনে একের পর এক সেরা সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন মহাগুরু। সেই সূত্রে এবার তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্ব বর্তাল মিঠুনের ঘাড়েই।

আরও পড়ুন: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন মামলায়? চড়ল পারদ

নবান্নের তরফ থেকে এ বিষয়ে আজ একটি বিজ্ঞপ্তি জারি করে মিঠুনকে এই পদে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যসচিব মনোজ আগারওয়াল। সেখানে উল্লেখ রয়েছে, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হচ্ছে। আর তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তই বহাল থাকবে। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিঠুন চক্রবর্তী বলেন, “সর্বাত্মকভাবে চেষ্টা করা হবে। আমরা কথা দিয়েছি, সোনার বাংলা গড়ব। সেই মতো সব রকমভাবেই চেষ্টা করব।”

Leave a Comment