=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পিঙ্ক কার্ড নয়! বাসে ফ্রি পরিষেবা পেতে সঙ্গে রাখতেই হবে এটি, স্পষ্ট বার্তা পরিবহন মন্ত্রীর

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার রাজ্যের মহিলাদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের ব্যবস্থা (Free Government Bus Travel) চালু করেছে। তা সেই বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত হোক বা নন এসি, শহরের মধ্যে হোক কিংবা দূরে – যেকোনো সরকারি বাস যাত্রায় এখন মহিলাদের জন্য ফ্রি।  যে সমস্ত সরকারি বাসগুলোকে একটা সময় যাত্রী টানতে হিমশিম খেতে হত, সেগুলোতেই এখন মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যাচ্ছে। বিনামূল্যে ভ্রমণের সুবিধা পেতে মহিলা যাত্রীদের কন্ডাক্টর বা চালককে নির্দিষ্ট পরিচয়পত্র দেখাতে হয়, কিন্তু এই তথ্য দেখানো নিয়ে পরিষেবা শুরু হওয়ার তিন মাস পেরিয়ে গেলেও বিভ্রান্তি কাটেনি।

বিনামূল্যে বাস পরিষেবা পেতে মহিলাদের প্রয়োজনীয় তথ্য দেখানো নিয়ে সমস্যা

কিছু যাত্রী তাদের ফোনে প্রয়োজনীয় কাগজপত্রের ছবি দেখান, আবার অন্যরা সেগুলো দেখাতে একেবারেই অনিচ্ছুক। ফোনে কাগজপত্র দেখানোর এই প্রবণতা নিয়ে যাত্রী ও কন্ডাক্টরদের মধ্যে প্রায়শই মতানৈক্য হয়। কিছু কন্ডাক্টর শুধু ফোনের স্ক্রিনে চোখ বুলিয়েই টিকিট দিয়ে দেন, আবার অনেকে কাগজের কপি দেখাতে বলেন। তারা বলেন, যদি কাগজের কপি না দেখাতে পারেন, তবে পুরো ভাড়াই দিতে হবে। কিছু কন্ডাক্টর যুক্তি দেখান যে, কাগজপত্র যাচাই করার জন্য যাত্রীদের ফোন হাতে নেওয়া ঝুঁকিপূর্ণ, যেমন চলন্ত বাসে দুর্ঘটনাবশত হাত থেকে ফোন পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তাদের মধ্যে ফোনে দেখানো কাগজপত্র পরীক্ষা করায় অনীহা দেখা যায়। 

মহিলা যাত্রীদের একাংশ দাবি করছেন যে, আজকাল কেউ ব্যাগে করে কোনো নথিপত্রের হার্ড কপি বয়ে বেড়ান না। সবকিছুই ফোনে রাখা থাকে। ব্যাংক থেকে শুরু করে অন্যান্য জায়গায়, শুধু ফোন খুলে নথি দেখালেই কাজ হয়ে যায়। হার্ড কপি দেখানোর দরকার পড়ে না। তাদের মধ্যে কেউ কেউ বলেন যে, সরকার কোথাও বলেনি যে হার্ড কপিই দেখাতে হবে। তাহলে বাসের কন্ডাক্টররা আদৌ হার্ড কপি চাইতে পারেন কি? – এই নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তারা বলেন, নথির হার্ড কপি দেখাতে না পারলে যে টিকিট কাটতে হবে, এরকমও কোনও নিয়ম নেই।

আরও পড়ুন: চালু হল শ্রীরামপুর থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত দুটি নতুন বাস, জেনে নিন সম্পূর্ন রুট

এই নিয়ে ঝগড়া-অশান্তি, তর্ক-বিতর্ক লেগেই রয়েছে, কিন্তু এখনও দুই পক্ষের মধ্যে কেউই সমঝোতা আসেনি। তবে সম্প্রতি এক সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং স্পষ্টভাবে বলেছেন যে, মহিলাদের জন্য যতদিন না পিঙ্ক কার্ড চালু হচ্ছে, ততদিন পর্যন্ত বিনামূল্যে বাসে ভ্রমণের সুবিধা পেতে প্রত্যেককে প্রয়োজনীয় নথির হার্ড কপি দেখাতেই হবে। নথির ফটোকপি সঙ্গে রাখলেই চলবে। পরিবহন মন্ত্রীর কথায়, শুধুমাত্র রাজ্যের মহিলারা এই পরিষেবা বিনামূল্যে পাবেন। ফোনে দেখানোর কোনো প্রয়োজন নেই, শুধু একটি ফটোকপি সঙ্গে রাখলেই হবে। তাই মহিলারা সরকারি বাসে ওঠার আগে আধার কার্ডের একটি ফটোকপি সঙ্গে রাখুন, নাহলে গুনতে হতে পারে বাসের পুুরো ভাড়াই।

Leave a Comment