=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পিছোল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের অ্যাডমিট কার্ড প্রকাশের দিনক্ষণ, কবে মিলবে?

সৌভিক মুখার্জী, কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল বড় খবর। আর একটা মাস বাদেই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা। সেই মতো আজ অর্থাৎ ২১ আগস্ট অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশিত হবে বলেই জানানো হয়েছিল। তবে শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে, আজ অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে না। কবে দেওয়া হবে তাও জানানো হয়েছে। এমনকি পরীক্ষার্থীদের সুবিধার্থে একটি মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হবে বলে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

আজ প্রকাশিত হচ্ছে না উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের অ্যাডমিট

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই অনুযায়ী আগামী ২৭ আগস্ট প্রকাশিত হবে তৃতীয় সেমিস্টারের অ্যাডমিট কার্ড। সেইদিন থেকে স্কুলের প্রধান শিক্ষকরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল পোর্টালে গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তবে হ্যাঁ, প্রত্যেকটি ইনস্টিটিউটের লগইন কোড দিয়েই ডাউনলোড করা যাবে এই অ্যাডমিট কার্ড। তারপর নির্ধারিত দিনে প্রত্যেক পরীক্ষার্থীকে বিতরণ করা হবে অ্যাডমিট।

তবে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা নিজেরা শিক্ষা সংসদের অফিসিয়াল পোর্টালে গিয়ে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবে না। স্কুল কর্তৃপক্ষকে সংগ্রহ করতে হবে এই অ্যাডমিট। তবে হ্যাঁ, পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়ার আগে অবশ্যই তাতে প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং স্ট্যাম্প করানো বাধ্যতামূলক বলেই জানানো হয়েছে। নাহলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এর পাশাপাশি পরীক্ষার্থীদের স্কুলের পরিচয়পত্র সঙ্গে নিয়ে যেতে হবে। আর যদি অ্যাডমিট কার্ডে কোনও ভুল থাকে, তাহলে অবিলম্বে স্কুল কর্তৃপক্ষকে জানাতে হবে। পুনরায় স্কুলের তরফ থেকেই তা সংশোধন করা হবে।

আরও পড়ুন: “মমতার হাতে-পায়ে ধরেও লাভ হয়নি” উত্তরবঙ্গে ১৮৯ কোটির প্রকল্পের শিলান্যাস করে কটাক্ষ শাহের

এদিকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের দিনক্ষণ পিছনোর পাশাপাশি পরীক্ষার্থীদের সুবিধার্থে বিষয়ভিত্তিক মডেল প্রশ্নপত্র প্রকাশ করা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেক্ষেত্রে আগামী ২৪ আগস্ট থেকে বিদ্যাসাগর ভবন আর রাজ্যের বিভিন্ন আঞ্চলিক কার্যালয় থেকে এই প্রশ্নপত্র বিতরণ করা হবে। এমনকি ইংরেজি এবং বাংলা, উভয় ভাষাতে প্রশ্নপত্র তৈরি করা হবে। তবে কিছু কিছু বিষয়ের জন্য প্রশ্নপত্রের দাম রাখা হয়েছে ২০ টাকা, আবার কিছু বিষয়ের ক্ষেত্রে তা রাখা হয়েছে ৪০ টাকা। পরীক্ষার্থীরা তা স্কুলের মাধ্যমেই সংগ্রহ করতে পারবে।

Leave a Comment