পুজোর আগেই মিলবে বকেয়া ডিএ, এল বড় বার্তা

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর আগেই বকেয়া ডিএ (Dearness Allowance) পেয়ে যাবেন পেনশনভোগীরা, আশ্বাস দিল ব্যাঙ্ক। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই বকেয়া ডিএ প্রসঙ্গে ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছিলেন ডিএ মামলাকারি তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি যে তথ্য শেয়ার করেছেন তাতে করে কিছুটা হলেও এক চিলতে হাসি ফুটেছে সরকারি পেনশনারদের (Pensioners)। চলুন বিশদে জেনে নেবেন।

পুজোর আগেই বকেয়া পাবেন পেনশনভোগীরা

মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)-র পোস্ট অনুযায়ী, পুজোর আগেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনররা যারা টাকা পাননি তাঁরা পেয়ে যাবেন। তিনি লেখেন, ‘আমরা P. N. B at Old Court House Street. Hemanta Basu Sarani Branch. Kol-1 উপস্থিত হয়ে ওই ব্যাঙ্ক গুলোর বিভিন্ন শাখা গুলো থেকে যাঁরা যাঁরা পেনশন পান, তাদের তিন পাতা বকেয়া ডিএ’র তালিকা (১০০ জনের মত) ব্যাঙ্কের মাননীয় Chief Maneger Mr. Anirban Paul মহাশয়ের হাতে তুলে দিয়ে তাঁর সঙ্গে বিস্তারিত কথা হয়। সেই তথ্য আমি আপনাদেরকে আগামীকাল বিস্তারিত ব্যাখ্যা দেব। পিএনবি নিয়ে আজ আর আশা করি কেউ ফোন করবেন না আপনার আগামীকাল আমাদের বার্তা শুনুন তারপরে কিছু জানার থাকলে তখন নয় ফোন করবেন।’

তালিকা পেল ব্যাঙ্ক

তিনি আরও লেখেন, ‘একটা বার্তা দিয়ে রাখি পিএনবিতে ৯০০০+ পেনশনার তার মধ্যে মাত্র ১৬০০ রিলিজ হয়েছে, আজ ৬৮০ এর মতো ছাড়া হয়েছে যেটা আগামী কাল ক্রেডিট হবে এবং আগামী ১০/১০/২৬ পুজোর আগে বকেয়া ছেড়ে দেবার চেষ্টা চালাবে বলে মাননীয় প্রবন্ধক আজ আমাদেরকে জানিয়েছেন।’ এর অর্থাৎ আজ মঙ্গলবার থেকে বহু পেনশনার নতুন করে বকেয়া টাকা পেতে শুরু করবেন যা পুজোর আগে সকলের জন্য বড় স্বস্তি হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ তিন মাস বন্ধ থাকার পর ফের চালু ঈশ্বর গুপ্ত সেতুর টোল, বাড়ল চার্জও

এদিন ব্যাঙ্কের হাতে একটি তালিকা অবধি তুলে দেওয়া হয়। সেখানে কেএমসি এলাকায় বসবাসরত কারা এখনও অবধি বকেয়া ডিএ পাননি সেই নামের তালিকা তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মলয় মুখোপাধ্যায়। উল্লেখ্য, কেএমসি এলাকার ব্যাঙ্ক থেকে পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত কর্মী ও পারিবারিক পেনশনভোগীদের ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিয়ারনেস রিলিফ (DR)-এর আনুমানিক পরিমাণের ৫০ শতাংশ দেওয়া হচ্ছে।

Leave a Comment